এক্সপ্লোর

Gobardanga News: মমতার নির্দেশে মনোনয়ন তুলে নিয়েছিলেন, অসুস্থ শরীরে দলের হয়ে প্রচারও করলেন সুভাষ

Gobardanga News: স্থানীয় তৃণমূল নেতা তথা ভাই শঙ্কর দত্তকে নিয়ে বুধবার সকালে প্রচারে নামেন সুভাষ। তিনি অসুস্থ। তাই সকলের বাড়ি যাওয়া সম্ভব ছিল না।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে আগেই তুলে নিয়েছেন মনোনয়নপত্র। এ বার আসন্ন পুরসভা নির্বাচন (WB Municipal Polls 2022) উপলক্ষে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargans News) গোবরডাঙার (Gobardanga News) প্রাক্তন পৌর প্রধান তথা ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং জোড়াফুল শিবিরের প্রবীণ নেতা সুভাষ দত্ত (Subhash Dutta)। বুধবার বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের (TMC) লিফলেট বিলি করেন তিনি। জোড়াফুল পতাকা হাতে ভোট প্রার্থনা করেন সাধারণ মানুষের কাছে।

স্থানীয় তৃণমূল নেতা তথা ভাই শঙ্কর দত্তকে নিয়ে বুধবার সকালে প্রচারে নামেন সুভাষ। তিনি অসুস্থ। তাই সকলের বাড়ি যাওয়া সম্ভব ছিল না। তা সত্ত্বেও ৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়িতে উপস্থিত হন তিনি। দলীয় প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান। জানান, অন্য ভোটারদের তাঁর হয়ে অনুগামীরা বার্তা পৌঁছে দেবেন।

এ নিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে গোবরডাঙ্গা বিজেপি (BJP) মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘চাপ সৃষ্টি করে ওঁকে নির্দল হিসেবে মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য করা হল কি না জানি না। দলীয় ব্যপার।’’ ওই ওয়ার্ডে আশিসের স্ত্রী ঝুমা বন্দ্যোপাধ্যায় কর বিজেপি-র প্রার্থী। ঝুমাই জয়লাভ করবেন বলে দাবি আশিসের।

আরও পড়ুন: Cattle Smuggling: গরুপাচার মামলায় নয়া পদক্ষেপ, বিএসএফ আধিকারিকের পরিবারের ২.৮৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুভাষ। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তাঁর ভাই শঙ্কর। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শঙ্করের স্ত্রী বুলি দত্ত। সম্প্রতি দলে রদবদলের পর বনগাঁ সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট হয়েছেন শঙ্কর। আসন্ন পুরসভা নির্বাচনে শুধুমাত্র তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল।

এর প্রতিবাদে সম্প্রতি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর ঘোষণা করেন সুভাষ। সেই হিসেবে জাম দেন মনোনয়নপত্রও। প্রকাশ্যে সংবাদমাধ্যমে ক্ষোভও উগরে দেন। জানান, যাঁরা বিজেপি এসে গিয়েছে বলে ধরে নিয়েছিলেন, তাঁদেরই আপ্যায়ন করছে দল। অথচ তাঁর মতো যাঁরা মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করে গেলেন, তাঁদের ব্রাত্য রাখা হচ্ছে। সেই নিয়ে টানাপোড়েন শুরু হলে সুভাষকে মনোনয়ন তুলে নিতে অনুরোধ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাতেই বরফ গলে।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget