এক্সপ্লোর

Purba Medinipur: টিউবওয়েল খারাপ, ভ্যানে চাপিয়ে জল আনেন শিক্ষক! বেহাল স্কুল

Mid Day Meal Controversy: বিদ্যালয় সূত্রে জানা গেছে, একবছর ধরে স্কুলের টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মিড-ডে মিল রান্না হবে। কিন্তু জল কোথায়? স্কুলের টিউবওয়েল খারাপ থাকায় জল উঠছে না। তাই জল আনার দায়িত্ব নিয়েছেন স্কুলের শিক্ষকরাই। ভ্যান রিকশা জোগাড় করা হয়েছে। তাতেই জল নিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা এমনই। এই কারণে ধাক্কা খাচ্ছে পঠনপাঠন। সমস্য়া হচ্ছে পড়ুয়াদের। 

রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক গ্রেফতার হয়েছে। চাকরি বাতিল হয়েছে। নানা দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সেখানেই সামনে আসছে বিভিন্ন জেলায় থাকা বিভিন্ন স্তরের স্কুলগুলোর বেহাল পরিস্থিতির ছবি। পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ও সেই তালিকারই একটি নাম।

পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিড-ডে মিলের জল টেনে আনতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, একবছর ধরে স্কুলের টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। এখন গরম শুরুও হয়নি তেমন, তার মধ্যেই এলাকায় থাকা অন্য টিউবওয়েলে জল উঠছে না। ফলে সমস্যা বেড়েছে আরও। বাধ্য হয়ে স্কুল কোনওমতে সামলে নিয়ে পানীয় জল আনতে ভ্যান নিয়ে দূরে ছুটতে হচ্ছে শিক্ষকদের। যেতে হচ্ছে পাশের গ্রামে। মিড ডে মিলের পরিষেবা চালিয়ে যেতে পঠন-পাঠনের আগে এভাবেই জল বইতে ব্যস্ত থাকেন পাঁশকুড়ার গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অভিযোগ, বহু আর্জিতেও মেলেনি সাব মার্সিবল পাম্প।

একশো বছরেরও বেশি পুরনো স্কুল:
১৯০১ সালে স্থাপিত হয় এই স্কুলটি। এখন পড়ুয়ার সংখ্যা ১১৯ জন। ছয় জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। জল নিয়ে এলে তাহলেই মিড-ডে মিল রান্না, বাসনপত্র ধোওয়ার কাজ চলে। স্কুলে পানীয় জল পাওয়া যায় না দেখে অধিকাংশ অভিভাবক পড়ুয়াদের জল ভর্তি বোতল সঙ্গে দেন। অভিভাবকদের দাবি দ্রুত এই জলের সমস্যার সমাধান হোক। জলের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও সমাধান হয়নি বলে অভিযোগ। 

রাজনৈতিক তরজা:
এই ঘটনা সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কেশাপাট মন্ডলের সম্পাদক সৌমিত্র সেতুয়ার দাবি, 'বিষয়টি একেবারেই নিন্দনীয় ও দুঃখজনক। পাঁশকুড়া ব্লকের একাধিক জায়গায় এই জলের সঙ্কট হয়েছে। তৃণমূল নেতারা কাটমানি তোলাতে ব্যস্ত তাই এইসব দিকে দেখার তাঁদের নজর নেই। এদের মূল লক্ষ্য কাঠমানি তোলা শিশু পরিষেবা দেওয়া নয়। বিডিও এবং এসআই-এরা প্রত্যেকে তৃণমূলের ক্যাডার। এরাও কাটমানির সঙ্গে যুক্ত। এরা তৃণমূলের কথাতেই চলবে।' যদিও সমস্ত বিষয় অস্বীকার করেছে শাসক শিবির। তৃণমূল পরিচালিত কেশাপাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সাঁতরা বলেন, 'বিষয়টি আমার নলেজে নেই। আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ওয়াটার লেভেল নীচে নেমে গিয়েছে। আমার কাছে এই বিষয়ে সেই ভাবে কোনও খবর নেই। আর বিডিও স্যার আমাকে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই। আর বিজেপি ভুল অভিযোগ নিয়ে আসছে অঞ্চলে যেভাবে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ তা জানে।'

আরও পড়ুন:  হুগলিতে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ ১৭ জনের চাকরি, অভিযোগ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget