এক্সপ্লোর

Purba Medinipur: কেমন উন্নয়ন চান বাসিন্দারা? জানতে চা-চক্রে ডাক তমলুক পুরসভার

Purba Medinipur Update: ২৩শে এপ্রিল তমলুক পুরসভার প্রেক্ষাগৃহ মহেন্দ্র স্মৃতি সদনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে।


বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এলাকার উন্নয়নের জন্য মতামত দেবেন এলাকাবাসী। তার জন্য আয়োজন করা হয়েছে চা-চক্রের। এমনই কর্মসূচির আয়োজন করেছে তমলুক পুরসভা। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। 

প্রায় দেড়শো বছরের পুরনো পুরসভা তমলুক। গত পুরভোটে ২০টি আসনের মধ্যে ১৮টিতেই জয়লাভ করে তৃণমূল। ২টি আসন পেয়েছে বিজেপি। নির্বাচনের আগে তমলুক পুর এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছিল তৃণমূল। পরিস্রুত পানীয় জল, যানজট মেটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন শহর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। জয়ের পর পুরবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন দীপেন্দ্রনারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন লীনা মাভৈ রায়। তারপরেই চা -চক্রের আয়োজন। তমলুক পুরসভার বাসিন্দাদের কাছ থেকে উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব চাইছেন তাঁরা।

কবে চা চক্র:
২৩শে এপ্রিল তমলুক পুরসভার প্রেক্ষাগৃহ মহেন্দ্র স্মৃতি সদনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। শহরের ডাক্তার, শিক্ষক, সমাজকর্মী-সহ বিভিন্ন পেশার মানুষদের এই চা চক্রে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে পুর এলাকায় কী কী উন্নয়ন প্রয়োজন, সেটা জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বাড়ি বাড়ি। তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, 'আগামী ২৩শে এপ্রিল তমলুকের বিভিন্ন পেশার মানুষ, ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে চা -চক্র করা হচ্ছে।'

বিরোধীদের কটাক্ষ:
চা-চক্রে এইভাবে পুরনাগরিকদের আমন্ত্রণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যা নিয়ে কটাক্ষ করেছে বাম-বিজেপি। 
পূর্ব মেদিনীপুরের সিপিআইএম সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, 'যারা মানুষকে ভোটই দিতে দিল না, ভোট লুঠ করল, তারা আবার পুর নাগরিকদের মতামত জানতে চাইছে। আসলে ওরা ভয় পেয়েছে। মানুষ ক্ষোভে ফুঁসছে, সেটা বুঝতে পেরে চা-চক্রের মাধ্যমে সন্তুষ্ট করতে চাইছে।'
বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'মোদিজির চায়ে পে চর্চাকে নকল করতে চাইছে তৃণমূল। তমলুকের জন্য তারা কিছুই উন্নয়ন করেননি, বোকা বানিয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তা পূরণ করেনি। এখন চায়ে-পে - চর্চার মাধ্যমে নাটক করতে চাইছে।'

পাল্টা তোপ তৃণমূলের:
বিরোধীদের অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, 'ওরা সব কিছুতেই বিরোধিতা করে। বামেরা দীর্ঘদিন তমলুক পুরসভার ক্ষমতায় ছিল, ওরা কেন কোনও উন্নয়ন করেনি। আর বিজেপির কি পেটেন্ট চায়ে-পে- চর্চা? প্রাচীনকালে রাজারা চা চক্র করতো, তাহলে কি বলব? মোদিজি সেখান থেকে ধার করেছেন?'

আরও পড়ুন:  ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতির ৫৫ লক্ষ টাকা উদ্ধার !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget