এক্সপ্লোর

TMC Rift : ‘নাম’হীনতায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ধুন্ধুমার, মঞ্চ থেকে নেমে বিক্ষোভ সামলালেন কুণাল-সোহম

Purba Medinipur : গোটা ঘটনা নিয়ে সোহম চক্রবর্তীও জানান, কোনও মনোমালিন্য হয়নি। ক্ষোভ-বিক্ষোভ পর্ব মিটে যাওয়ার পর, শেষমেষ সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের (TMC) বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ধুন্ধুমার। তৃণমূল কর্মীদের একাংশের ক্ষোভ, মুহুর্মুহু স্লোগানে, তাল কাটল মূল অনুষ্ঠানের। শেষমেষ ময়দানে নেমে, দলের কর্মীদের ক্ষোভ সামাল দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), সোহম চক্রবর্তীরা (Soham Chakraborty)।

কিন্তু কী নিয়ে অশান্তির সূত্রপাত? 

বৃহস্পতিবার, ভগবানপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন, কারামন্ত্রী ও রামনগরের বিধায়ক, অখিল গিরি। এগরার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তরুণকুমার মাইতি। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

মঞ্চে তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আচমকাই মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, বিজয়া সম্মিলনীর প্রেস ব্যানারে, আমন্ত্রিত সকলের নাম থাকলেও, নেই, তরুণকুমার মাইতির নাম। এমনকী কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাসের নামও রয়েছে। অথচ নাম নেই এগরার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির। 

এই ঘটনায় অভিজিত্‍ দাসের পদত্যাগ দাবি করে, সভামঞ্চে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীদের একাংশ। এরপরই মঞ্চ থেকে নেমে আসে, বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন, কুণাল ঘোষ ও সোহম চক্রবর্তী। বিক্ষোভকারীদের শান্ত করেন তাঁরা।

রাজনৈতিক চাপানউতোর

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'এটা একটা বিজয়া সম্মতি। এতে গণ্ডোগোল পাকাবেন না। দলের মধ্যে বসে আলোচনা হবে।' গোটা ঘটনা নিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেছেন, 'বিজয়া সম্মিলনী সম্মান দেওয়ার জায়গা। যেরকম দল তেমন সম্মিলনী। সাধারণ মানুষ ওদের চরিত্র জানে।'

কিন্তু যাঁর নাম ঘিরে এই ক্ষোভ? তিনি কী বলছেন? তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেছেন, 'আমাকে কোনওরকম অসম্মান করা হয়নি। ব্লক সভাপতি নিজে ফোন করে আমন্ত্রণ করেন। আমন্ত্রণ পত্রেও নাম রয়েছে। কে বা কারা এটা করল জানি না। কুণাল দাকে পুরোটা বলেছি।' গোটা ঘটনা নিয়ে সোহম চক্রবর্তীও জানান, কোনও মনোমালিন্য হয়নি। ক্ষোভ-বিক্ষোভ পর্ব মিটে যাওয়ার পর, শেষমেষ সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। 

আরও পড়ুন- মালদার তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল, 'খেলনা বন্দুক' দাবি

সেরা শিরোনাম

Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget