এক্সপ্লোর

Nandigram TMC : নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে পড়ল জোড়া তালা !

TMC Office : তৃণমূলের পার্টি অফিসের দখল নিয়ে নন্দীগ্রামে শাসকদলের দুই নেতার কোন্দল প্রকাশ্যে

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) এক পার্টি অফিসে পড়ল জোড়া তালা। দুই তৃণমূলের নেতার কোন্দলের জেরেই এই কাণ্ড বলে অভিযোগ। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব-

তৃণমূলের পার্টি অফিসের দখল নিয়ে নন্দীগ্রামে শাসকদলের দুই নেতার কোন্দল প্রকাশ্যে। পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল এক পক্ষ। আবার সেই তালার ওপর তালা লাগিয়ে দিল তৃণমূলের আরেক পক্ষ।  

আরও পড়ুন ; টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুযোগ! গুরুতর অভিযোগ মালদার এক কলেজে

রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা বাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সেরে, পার্টি অফিসে বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতা ও নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিতোষ জানা। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ পার্টি অফিসের বাইরে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে যে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের নিয়ে বৈঠক করেছেন পরিতোষ জানা। তখন তৃণমূল নেতা পরিতোষ জানা দলবল নিয়ে বেরিয়ে আসেন। তারপরই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা। পাল্টা তালা লাগিয়ে দেন পরিতোষ জানার অনুগামীরাও।

এ নিয়ে দু’পক্ষে শুরু হয়েছে চাপানউতোর। নন্দীগ্রাম (২) ব্লক তৃণমূলের সহ সভাপতি অরুণাভ ভুঁইঞা বলেন, ওরা বিজেপিতে যাওয়া লোকেদের নিয়ে মিটিং করছিল। প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কর্মীরা। 

নন্দীগ্রাম (২) পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পরিতোষ জানা বলেন, ওরা বিধানসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিল টিকই, পরে ভুল বুঝতে পেরে দলে ফিরে আসে। আসলে যারা তৃণমূলকে ভালবাসে না, তারা এই ধরনের গন্ডগোল করছে।

এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, তৃণমূলের নিজেদের মধ্যেই গন্ডগোল। খেয়োখেয়ি চলছে। সাধারণ মানুষের উন্নয়ন এরা চায় না।

দলের দুই নেতার এই চাপানউতোর প্রসঙ্গে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি জানিয়েছেন, বিষয়টি কী হয়েছে তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। সেইসঙ্গেই বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, যে দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা এ সব ছাড়া আর কী বলবে ? আগে বিজেপি আয়নায় নিজেদের মুখ দেখুক। 

সোমবারও পার্টি অফিস বন্ধই থেকেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget