এক্সপ্লোর

Purulia: গেরুয়া শিবিরের নিচুতলায় অব্যাহত রাজনৈতিক রক্তক্ষরণ, পুরুলিয়ার ভাউরীডি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

তৃণমূলের ৬ সদস্য অনাস্থা আনতেই তাতে সমর্থন জানান এক নির্দল। ৩-৭ ভোটে হেরে সরতে হয়েছে বিজেপির প্রধানকে। 

হংসরাজ সিংহ, পাড়া (পুরুলিয়া) : গেরুয়া শিবিরে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। রাজ্যজুড়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। বিধানসভা ভোটের পর থেকে বিজেপির হয়ে জেতা ৪ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। নিচুতলাতেও যেন পাপড়ি খসেই চলেছে গেরুয়া শিবিরের। পুরুলিয়ার পাড়া ব্লকের ভাউরীডি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। আর যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, উন্নয়ন না করাতেই ক্ষমতা হারাতে হচ্ছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, ভয় আর প্রলোভনের রাজনীতি করছে তৃণমূল। যদিও শাসকদলের পক্ষ থেকে যে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

১১ আসনের ভাউরীডি গ্রাম পঞ্চায়েতে সমান সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল ও বিজেপি। এক নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে গেরুয়া শিবির। পরে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। আরেক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যা কমে হয় ৩। তৃণমূলের ৬ সদস্য অনাস্থা আনতেই তাতে সমর্থন জানান এক নির্দল। ৩-৭ ভোটে হেরে সরতে হয়েছে বিজেপির প্রধানকে। 

পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি পুলক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এলাকার মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। উন্নয়নের জন্য আজ তৃণমূলের প্রধান গঠন করা হয়।' আর পুরুলিয়ার বিজেপি সম্পাদক বৃন্দাবন মণ্ডল বলেছেন, 'বিজেপির সদস্যদের ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান করা হল। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।'

এদিকে, এদিনই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। সোমজিয়া গ্রামপঞ্চায়েতে ১৭টি আসন। বিজেপির ৭, তৃণমূলের ৬, নির্দলের ৩ এবং সিপিএমের ১ জন সদস্য রয়েছেন। ৩ নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বিজেপি।  ৬ তৃণমূল সদস্যের আনা অনাস্থায় সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন ৩ বিজেপি সদস্য এবং এক সিপিএম সদস্য। তার জেরে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। সরতে হয়েছে বিজেপি- নির্দল জোটের প্রধানকে। রাজ্য বিজেপি কীভাবে এই ভাঙন সামলায়, এখন সেটাই দেখার।  

আরও পড়ুন-

অনাস্থা ঘিরে ভোটাভুটি, প্রধানের হারের পর তৃণমূলের দখলে গেল পুরুলিয়ার পাড়া ব্লকের গ্রাম পঞ্চায়েত

পদ্মের পাপড়ি খসা জারি, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েত হাতছাড়া গেরুয়া শিবিরের

সেরা শিরোনাম

West Bengal News Live : সুইমিং পুলে ডুবে কালীঘাটের বাসিন্দার মৃত্যু
সুইমিং পুলে ডুবে কালীঘাটের বাসিন্দার মৃত্যু
West Bengal Districts: রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা? কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব বাজেটে
রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা? কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব বাজেটে
BJP News: রাজ্যে পালাবদলের পর এবার বিজেপির দখলে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ
রাজ্যে পালাবদলের পর এবার বিজেপির দখলে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ
West Bengal Budget: বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি, আগে কত ছিল, এখন কত হল? দেখে নিন এক নজরে
বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি, আগে কত ছিল, এখন কত হল? দেখে নিন এক নজরে

ভিডিও

Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP
Suvendu Adhikari: 'নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক কর্মী থাকবে না',বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget