এক্সপ্লোর

Doctor's Security: রাতে ক্যাম্পাসে যেতে পাড়ি দিতে হয় প্রায় ৭ কিমি পথ, কতটা 'সুরক্ষিত' পুরুলিয়ার মহিলা ডাক্তাররা ?

Agitation On Purulia Lady Doctor's Security নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এবার নিজেদের এবং মেডিক্যাল কলেজের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। পঠনপাঠন বন্ধ রাখার পাশাপাশি কোনওরকম চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। 

তাঁদের দাবি, পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতুয়াড়া ক্যাম্পাস এবং পুরুলিয়া সদর হাসপাতালের ক্যাম্পাস মাঝে দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এই দুই ক্যাম্পাসে রাতের দিকে যাতায়াত বিপদজ্জনক। বিশেষ করে মহিলা ডাক্তারদের নিরাপত্তার পক্ষে এই দূরত্ব সমস্যার। তাই অবিলম্বে সদর হাসপাতালের ক্যাম্পাসের যাবতীয় বিভাগ নবগঠিত হাতুয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত করতে হবে। কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিতভাবে এই দাবি মানার আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবস্থান প্রতিবাদ চলবে বলে জানান ছাত্রছাত্রীরা।

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। কলকাতার পাশপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।

RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।

আরও পড়ুন, মঙ্গলে আকাশ মেঘলা, বৃষ্টি মাথায় করেই কি বের হতে অফিস ?

প্রতিবাদের ঢেউ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের RG করকাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। মৌন মিছিল করেন তাঁরা। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদে নেমেছে দিল্লি AIIMS। দিল্লি AIIMS এর চিকিৎসকেরা সিবিআই-এর তদন্তের দাবি-সহ ৬ দফায় দাবি জানিয়েছেন।দেশের রাজধানী দিল্লির ১০ টি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিতে নেমেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget