এক্সপ্লোর

Purulia News: সন্তানের জন্ম দিয়ে হাসপাতাল থেকে নিখোঁজ মা, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

ওই মহিলার স্বামী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সন্তানসম্ভবা বেবিকুমারি বাউরিকে। পরদিন সন্তানের জন্মও দেন তাঁর স্ত্রী। 

হংসরাজ সিংহ, পুরুলিয়া: এক সপ্তাহও কাটেনি সন্তানের জন্ম দিয়েছেন। শৌচালয়ে যেতে গিয়ে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে গেলেন সদ্যোজাতর মা। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। এরপর বেশকিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের কয়েক কিমি দূর থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নিরাপত্তারক্ষী, চিকিৎসক, নার্স থাকা সত্বেও কীভাবে একজন রোগী ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

ঠিক কী হয়েছিল? ওই মহিলার স্বামী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সন্তানসম্ভবা বেবিকুমারি বাউরিকে। পরের দিন অর্থাৎ শুক্রবার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মও দেন তাঁর স্ত্রী। 

তবে আজ, বুধবার শৌচালয়ে যাচ্ছেন বলে বেড ছেড়ে নামেন ওই মহিলা। এর পর থেকেই বেপাত্তা হয়ে যান। এর পর ঘটনা জানাজানি হলে শুরু হয় খোঁজ। নিখোঁজ বেবিকুমারি বাউরির খোঁজ চলে দীর্ঘক্ষণ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও নিরাপত্তারক্ষীরা কোনও সদুত্তর দিতে পারেননি। 

বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশেও। ঘটনার প্রায় 8 ঘণ্টা পর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হাজারী বাউরি প্রচেষ্টায় মহিলাকে হাসপাতাল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে, হাজারি বাউরি জানান, মহিলার আত্মীয়রা তাঁকে ঘটনার বিষয়ে জানান। এর পর তিনি দলীয় কর্মীদের মারফত খোঁজখবর শুরু করেন, মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন তিনি। 

হাসপাতালে ফিরে সদ্যোজাতকের মা বেবিকুমারি বাউরি জানান শৌচালয়ের জন্য তিনি ৪ তলা থেকে নিচে নেমে এসেছিলেন। তারপর কোথায় কীভাবে চলে গিয়েছেন তা মনে নেই। 

হাসপাতালে কার্যকরী ওয়ার্ড মাস্টার ঘটনার কথা স্বীকার করেছেন। নিরাপত্তার অভাবের কথাও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে একজন রোগী সবার চোখ এড়িয়ে ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget