এক্সপ্লোর

Purulia News:পুরনোদের বাদ দিয়ে নয়া অস্থায়ী কর্মী নিয়োগ, প্রতিবাদে পুরুলিয়ায় কর্মবিরতির ডাক পুরকর্মীদের

Purulia Municipality Temporary Workers Start Agitation: পুরনো কর্মীদের বাদ দিয়ে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ করার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা।


সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া
: পুরনো কর্মীদের বাদ দিয়ে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ (new temporary worker recruitment) করার প্রতিবাদে কর্মবিরতির (no work by purulia municipality worker) ডাক দিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই পুরসভার অস্থায়ী কর্মীরা একত্রিত হয়ে আন্দোলনে (agitation starts) সামিল হয়েছেন।

কী হয়েছে?
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ দিন ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম হলেও কয়েকমাস ধরে বকেয়া পড়ে রয়েছে। অথচ এর মধ্য়েই পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে নতুন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিন সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। মোট অস্থায়ী কর্মী ১৭০০। তাঁদের বাদ দিয়ে নতুন নিয়োগ করার প্রতিবাদে আজ সকাল থেকে পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের কার শেডে বিক্ষোভ দেখা শুরু করেন অস্থায়ী কর্মীরা। ফলে পুর এলাকায় আজ সকাল থেকে কোনও কর্মী রাস্তায় নামেননি। উল্লেখ্য, গত নভেম্বরে বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমেছিলেন পুরকর্মীরা।

বকেয়া ডিএ-র দাবিতে...
গত নভেম্বর বকেয়া ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। তাঁদের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার হয়। ধর্মতলা থেকে মিছিল বিধানসভার দিকে যেতেই মিছিল নিয়ন্ত্রণের নামে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। ডিএ চাওয়ায় পুলিশের ঘুষি জোটে বলে অভিযোগ। তাতে কারও মাথা ফাটে, কারও পেটে-ঘাড়ে ঘুষিও পড়েছিল। মার খান পেনশনভোগীরাও। আন্দোলনকারীদের টেন হিঁচড়ে, চ্যাংদোলা করে ভ্যানে তোলে পুলিশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ DA-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। দাবি আদায়ে পথে নেমেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেখানেই ধুন্ধুমার হয়েছিল বলে অভিযোগ। তার পর দিন, বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার কর্মীদের বড় অংশ। পোস্টার, ব্যানার হাতে পুরসভা চত্বরে স্লোগান দিতে শোনা গিয়েছিল তাঁদের।
পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে প্রতিবাদের কারণ অবশ্য আলাদা।

আরও পড়ুন:ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনে ব্যাহত রেল পরিষেবা, কোন কোন ট্রেন দেরিতে চলছে?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget