এক্সপ্লোর

Purulia News: ফের আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ, পথ অবরোধ পুরুলিয়ায়

Purulia PMAY Controversy: আড়সা ব্লকের হেশলা গ্রাম পঞ্চায়েতের  ঝুঁঝকা মোড়ে আবাস যোজনার বাড়ীর তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আড়সা ব্লকের হেশলা গ্রাম পঞ্চায়েতের  ঝুঁঝকা মোড়ে আবাস যোজনার (PMAY) বাড়ীর তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ। সকাল থেকে পুরুলিয়া (Purulia) আড়সা রাজ্য সড়ক অবরোধ করে ঝুঁঝকাগ্রামের বাসিন্দারা। রাস্তা অবরোধের ফলে পর্যটকের গাড়ি যাত্রীবাহী বাস সহ বেশ কিছু গাড়ী আটকে পরে।পর্যটক থেকে হাসপাতালের নার্স প্রত্যেকে আটকে রয়েছেন এই অবরোধে (Road Blockade), অবরোধকারীদের বক্তব্য আড়সা ব্লকের ভিডিওকে  ঘটনাস্থলে উপস্থিত হতে হবে। ফলে প্রায় দু'ঘণ্টা ধরে এই পথ অবরোধ চলছে। 

ফের আবাস যোজনা (PMAY) ঘিরে অভিযোগের পাহাড় কামারপাড়া এলাকায়। অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদের কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে  বিক্ষোভ। পাশাপাশি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতকে তালা মেরে বিক্ষোভে (Agitation) সামিল হলেন। এই এলাকার  বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও ঘর পাননি। পাশাপাশি ১০০ দিনের কাজ, রাস্তাঘাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও এই এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আর সেই অভিযোগেই ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা আজ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে ৫১২ জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করে বিক্ষোভে সামিল হলেন। 

বাসিন্দাদের অভিযোগ, যতক্ষণ তাঁদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন। বিজেপি পরিচালিত অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ অন্যান্য সংসদের সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও তিনি এই সুযোগ-সুবিধা পাননি। তাই তার নেতৃত্বে এদিন এলাকায় বাসিন্দারা অবরোধে সামিল হন। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস (PM Awas Yojana)-তালিকায় অমিত শা (Amit Shah)-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, 'বাঘ তো খাঁচাতেই থাকবে, নচেৎ জঙ্গলে', অনুব্রতকে খোঁচা সুজনের

দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য-সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। অপরদিকে,  প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ঘর প্রাপকদের নামের তালিকায় দেখা গেল, নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) বাবার নাম। চক্রান্ত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জেলাশাসকের কাছে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁর বাবা। সেই সঙ্গে সমীক্ষক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

সেরা শিরোনাম

Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট

ভিডিও

Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget