এক্সপ্লোর

Purulia News: গরহাজির ‘ভরসা’র সদস্য, রঘুনাথপুরে পঞ্চায়েতে অনাস্থায় ধাক্কা বিজেপির

Purulia Political News:ভেস্তে গেল অনাস্থা পরিকল্পনা। ক্ষমতায় বহাল রইলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এমন ঘটনার সাক্ষী হল পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা গ্রাম পঞ্চায়েত।

হংসরাজ সিংহ, পুরুলিয়া:  পুরুলিয়ার  (Purulia) রঘুনাথপুরে (Raghunathpur) তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডেকে ধাক্কা খেল বিজেপি (BJP)। যাকে ভরসা করে গেরুয়া শিবির অনাস্থা ডেকেছিল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সেই সদস্য অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় তলবি সভা। ক্ষমতায় বহাল রইলেন তৃণমূলের (TMC) প্রধান। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক সদস্যের সমর্থন নিয়ে অনাস্থা ডাকে তারা। কিন্তু তলবি সভায়, অনাস্থার দোসর ঝাড়খণ্ড মুক্তি মোর্চাই রইল অনুপস্থিত। তার জেরে ভেস্তে গেল অনাস্থা পরিকল্পনা। ক্ষমতায় বহাল রইলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এমন ঘটনার সাক্ষী হল পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা গ্রাম পঞ্চায়েত।

১৮ আসনের চেলিয়ামা গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত ভোটে সেখানে ৯টি আসনে জয়ী হয় বিজেপি। ৫টি আসন জেতে তৃণমূল। সিপিএম ২টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী  ১টি এবং নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হন। অভিযোগ, বোর্ড গঠনের দিন পঞ্চায়েতে বিজেপি সদস্যদের উপস্থিত থাকতে না দিয়ে ৫টি আসন জিতেই ক্ষমতাসীন হয় তৃণমূল। শাসকদল থেকেই প্রধান নির্বাচিত হন।

পরে একজন সিপিএম এবং একজন নির্দল সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদলের সদস্য ৫ থেকে বেড়ে হয় ৭।  ১৮ আসনের পঞ্চায়েত থেকে তৃণমূলের প্রধানকে সরাতে ১০টি ভোটের দরকার ছিল।

সেইমতো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক সদস্যের সমর্থন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন বিজেপির ৯ সদস্য।কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্য তলবি সভায় হাজির হননি।

রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বিডিও অনমিত্রা সোম বলেছেন, কেবল মাত্র ৯  জন সদস্য উপস্থিত থাকায় নিয়ম মোতাবেক কোটা পূরণ হয়নি। তাই এদিনের মিটিং বাতিল হয়েছে।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রঘুনাথপুর ২ ব্লকের বিজেপি সভাপতি অসীম চট্টোপাধ্যায়ের অভিযোগ,স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের ৯ জন সদস্য অনাস্থা ভোটদানে উপস্থিত থাকলেও তাকে মান্যতা দেয়নি প্রশাসন। আমরা এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব। 

অন্যদিকে, পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। পঞ্চায়েতের সদস্যদের আমাদের প্রধানের প্রতি আস্থা রয়েছে। তাই অনেক সদস্য আজ বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাবে সামিল হননি।

এই পরিস্থিতিতে বিজেপি কি মামলার পথে হাঁটবে, সেটাই এখন সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget