এক্সপ্লোর

Holi 2024:লাগল যে দোল...পড়ে থাকা পলাশ কুড়িয়ে ভেষজ আবির পুরুলিয়ার স্কুলপড়ুয়াদের

Herbal Colors:বসন্ত মানে পলাশ, লাল রঙে সেজে উঠেছে পুরুলিয়া। কিন্তু যে ফুলগুলো ঝরে যায়, সেগুলি কি একেবারেই মূল্যহীন? মোটেও না।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বসন্ত মানে পলাশ (School Students Make Herbal Color), লাল রঙে সেজে উঠেছে পুরুলিয়া। কিন্তু যে ফুলগুলো ঝরে যায়, সেগুলি কি একেবারেই মূল্যহীন? মোটেও না। সেই ঝরে যাওয়া পলাশ সংগ্রহ করেই ভেষজ আবির তৈরি করল জঙ্গলমহলের এই জেলার স্কুলপড়ুয়ারা।

ফুলে ফুলে...
পুরুলিয়ায় যে কোনও প্রান্তে তাকালেই, এখন শুধু লাল রঙের সমাহার। অযোধ্যা পাহাড়ের কোলে আড়ষা ব্লকের এমনই একটি গ্রাম, পিঠাডির পলাশের বন থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পড়ুয়ারা তৈরি করল ভেষজ আবির। আরও নির্দিষ্ট করে বললে, পড়ে যাওয়া পলাশ ফুল সংগ্রহ করে ভেষজ আবির তৈরি করল তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, রসায়ন বিভাগের শিক্ষক এবং সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান, অধ্যাপক সুব্রত রাহার সহযোগিতায় একটি বিশেষ কর্মশালায় পলাশ ফুল ছাড়াও বিট, পালংশাক, সিন্দরি গাছের বিজ থেকে তৈরি হল আলাদা আলাদা রঙের ভেষজ আবির।

রঙে রঙীন...
বাজারচলিত আবির মানেই ক্ষতিকারক কেমিক্যাল। বেশিরভাগ ক্ষেত্রেই চকচকে লাল, নীল,সাদা, সবুজ, রঙের মধ্যে লুকিয়ে থাকে রাসায়নিক পদার্থ। এই ক্ষতিকারক রাসায়নিক থেকে বিভিন্ন রকমের চর্মরোগ তো বটেই, এমনকি মারণব্যাধি ক্যানসারও হতে পারে জানালেন সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান, অধ্যাপক রাহা। এই কুপ্রভাব থেকে বাঁচতে স্কুলের পড়ুয়াদের নিয়ে ভেষজ আবির তৈরির পরিকল্পনা নেন নিউ ইন্ট্রিগেটেড মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা মুখোপাধ্য়ায়। যোগাযোগ করেন পুরুলিয়া সদরের মহকুমা শাসকের সঙ্গে। কথা বলেন সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধানের সঙ্গেও। এর পরই স্কুলপড়ুয়াদের নিয়ে স্কুল সংলগ্ন পলাশ বাগানে পড়ে থাকা ফুল সংগ্রহ করে শুরু হয় ভেষজ আবির তৈরির কর্মশালা। বিদ্যালয়ের ২০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে যেমন হাতে কলমে ভেষজ আবির তৈরি করার পাঠ দেওয়া হয়, সেরকম বাজারের ক্ষতিকারক কেমিক্যালযুক্ত চকচকে আবির ব্যবহার না করে ভেষজ আবির ব্যবহার করার বার্তাও এলাকায় ছড়িয়ে দেওয়া হয় তাদের মাধ্যমে। ভেষজ আবির তৈরির কর্মশালায় রং তৈরিতে হাত লাগান অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মীরাও। একেবারে উৎসবের আবহে খেলার ছলে আবির তৈরি করে স্কুলপড়ুয়ারা। সব মিলিয়ে দোলপূর্ণিমার আগেই যেন একখণ্ড বসন্ত-উৎসব পুরুলিয়ার এই স্কুলে। সঙ্গে ছিল প্রচারের বার্তাও। সব মিলিয়ে জমজমাট দোলপূর্ণিমার প্রস্তুতি।

আরও পড়ুন:আসন বাড়বে তৃণমূলের, BJP গুটিয়ে যাহে ৫-১১ আসনেই? ভবিষ্যদ্বাণী কুণালের

 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget