এক্সপ্লোর

Kunal Ghosh: আসন বাড়বে তৃণমূলের, ৫-১১ আসনে গুটিয়ে যাবে BJP? ভবিষ্যদ্বাণী কুণালের

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রায় সব দলই। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণী করলেন কুণাল।

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সব দলই। সেই আবহেই তৃণমূলের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনে জোড়াফুল শিবির ৩০ থেকে ৩৫টি আসন পাবে বলে নিশ্চিত কুণাল। আসনসংখ্যা বাড়তে পারেও বলেও দাবি তাঁর। যদিও কুণালের এই দাবি নিয়ে তাঁকে কটাক্ষ করেছে BJP। কটাক্ষ করেছে CPM-ও।

লোকসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রায় সব দলই। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণী করলেন কুণাল। রবিবার সোশ্য়াল মিডিয়ায় কুণাল লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন পাবে। সংখ্যা বাড়তেও পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২ শতাংশ তৃণমূলের। BJP-র ভোট কমবেশি ৩০-৩২ শতাংশ। আসন ৫-১১টির মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০'। ২৪ মার্চে যা পরিস্থিতি, সেই অনুযায়ী এই হিসেব বলে জানিয়েছেন কুণাল।

কুণালের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কুণাল ঘোষ সাংবাদিকতা করতেন। ২০১১ সালে পট পরিবর্তনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা ছিল। সাংসদ হয়েছিলেন। তৃণমূলের বদান্যতায় জেলযাত্রা হয়েছিল ওঁর। ওঁর সঙ্গে কতটা অমানবিক আচরণ করা যেতে পারে, তা দেখিয়েছিল তৃণমূল। কুণালের কণ্ঠস্বরকে যেভাবে রোধ করা হয়, তা ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। কিন্তু কুণাল জ্যোতিষচর্চা করতেন, টিয়াপাখির খাঁচা নিয়ে মধ্য কলকাতায় বসতেন বলে জানা নেই আমার। তবে কুণালের নির্দিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষণ রয়েছে। রাজনীতির উত্থার-পতন দেখেছেন। যেটা হতে যাচ্ছে সেটা উনি জানেন এবং বোঝেন। এই ধরনের বিবৃতি দিয়ে হতোদ্যম তৃণমূল কর্মীদের উজ্জ্বীবিত করে বুথে পাঠাতে, প্রচার করাতে আপ্রাণ চেষ্টা করছে। তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। মানুষ গ্রহণ করেছিলেন, এখন প্রত্যাখ্যানের সময়। এবার যাওয়ার সময়। এই নির্বাচনে দুই সংখ্যা পার করতে পারবে না তৃণমূল।
 
কংগ্রেস এবং CPM রাজ্য়ে খাতা খুলতে পারবে না বলেও এদিন দাবি করেন কুণাল। সেই নিয়ে CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "আমি জানি না কবে থেকে জ্যোতিষচর্চা শুরু করলেন কুণাল ঘোষ। কিন্তু ওঁর কোনও ভবিষ্যদ্বাণী মেলেনি। উনি বলেছিলেন সারদার টাকার স্টক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। জানতেন বলে বোধহয় বলেছিলেন। এখন উল্টো কথা বলেন। ওঁর কথার কোনও মূল্য আছে বলে মনে করি না আমরা।"
 
এবার লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোটগ্রহণ। জাতীয় স্তরে I.N.D.I.A জোটে শামিল হলেও, বাংলায় কংগ্রেসের হাত ছেড়ে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তারা। কিন্তু দুর্নীতির অভিযোগ জেরবার হওয়া থেকে সন্দেশখালি কাণ্ড, একের পর এক অভিযোগে জেরবার জোড়াফুল শিবির এবার কতটা ভাল ফল করবে, সেই নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্য দিকে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বিজেপি-কে লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন। শাহ যেখানে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন, মোদি ৪২-এ ৪২ করতে হবে বলে জানিয়েছেন। সেই আবহে কুণালের মন্তব্য নিয়ে তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget