এক্সপ্লোর

Purulia: ঝাড়খণ্ডে গা ঢাকা ? পুরুলিয়ায় সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা

Senco Showroom Dacoity : মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতদল চড়াও হয়

হংসরাজ সিংহ, পুরুলিয়া : বাংলা কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেল? বিরোধীদের এমনই প্রশ্নের আবহে এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির ঘটনায় জড়িতরা। ২ দিন পরেও তাদের হদিশ মেলেনি।

সূত্রের খবর, দুষ্কৃতীদের সন্ধান পেতে পুরুলিয়ার পুলিশ সুপারের নেতৃত্বে ৭ জনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোন পথে পালিয়েছিল ডাকাতরা, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশপাশের এলাকার বাসিন্দাদের।

মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতদল চড়াও হয়।  ১৭ নম্বর ওয়ার্ডের নামোপাড়ায় ওই শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয় বলে শোরুম মালিকের দাবি। পুলিশের অনুমান, অপারেশন শেষ করে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে পালাতে পারে ডাকাতরা।

শোরুমে ডাকাতির সময়, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। পাশেই নির্মীয়মাণ প্রকল্পে লাগানো সিসি ক্যামেরায় তাদের চম্পট দেওয়ার ছবি ধরা পড়েছে। 

স্থানীয় সূত্রে খবর, দুটি মোটরসাইকেলে ৬ জন দুষ্কৃতী এসেছিল। ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে ৩ জন রয়েছে। মাঝের জনের হাতে লাল রঙের ব্যাগ, একদম পিছনের জনের মাথা হেলমেটে ঢাকা। শোরুমের মালিকের দাবি, রেকি করেই ৮ কোটি টাকার গয়না লুঠ করেছে ডাকাতদল।

পুরুলিয়ার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুরুলিয়ার পুলিশ সুপারের বক্তব্য, ডাকাতির ১৮ মিনিট পরে পুলিশকে ফোন করা হয়েছিল। ওই ১৮ মিনিটের মধ্যে ঝাড়খণ্ড সীমানার দিকে অনেকটাই এগিয়ে যায় দুষ্কৃতীরা। সেনকোর শোরুমে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ওপেন জায়গায় রাখা ছিল। ডাকাতির পর দুষকৃতীরা সেই হার্ড ডিস্কও নিয়ে চলে যায়। সেনকোর শোরুমের বিপদঘণ্টিও তিন মাস ধরে খারাপ অবস্থায় পড়ে ছিল। ডাকাতদল ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে থাকতে পারে। কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আশা করি, দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়বে।

এদিকে রানাঘাটে সোনার দোকানে ডাকাতির তদন্তে চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর, কয়লা মাফিয়া রাজু ঝার (Raju Jha Murder) খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ, রানাঘাটে ডাকাতিকাণ্ডে গ্রেফতার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা। গত ১ এপ্রিল শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। সূত্রের খবর, শার্প শ্যুটার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা। যে ঘটনার পর রাজুকে খুনের পরই গা ঢাকা দিয়েছিল বিহারের বৈশালীর কুন্দন। কার নির্দেশে খুনের পর ডাকাতি, নেপথ্যের মাথা কে ? তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন ; 'কয়লা মাফিয়া রাজু ঝার খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ', তদন্তে চাঞ্চল্যকর মোড়

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget