এক্সপ্লোর

Purulia: ডিএম-এর পরে এবার ভূমি আধিকারিক, বদলি ২ জন

Purulia Update: হুড়া ও বলরামপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের দুইজন আধিকারিককে বদলি করা হয়েছে।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: জেলাশাসকের পর এবার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বদলি করা হল পুরুলিয়ার হুড়া ও বলরামপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে। সেই পদে এসেছেন কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনার দুই আধিকারিক।

কাকে বদলি:
হুড়ার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক অনুপম ভট্টাচার্যকে বদলি করা হয়েছে। তাঁর বদলে এই পদে আনা হয়েছে দেবাশিস পানকে। তিনি কালিম্পং এক নম্বর ব্লকের আধিকারিক ছিলেন। অন্যদিকে বলরামপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সজল মালাকারের জায়গায় আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার DL & LRO অরুণকুমার রায়কে। শুক্রবার বদলির এই নির্দেশ জারি করা হয়। 

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক:
সোমবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। বলরামপুর ও হুড়ার ভূমি এবং ভূমি সংস্কার দফতর নিয়ে একাধিক অভিযোগ ওঠে। জমির মিউটেশন-সহ বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে হেনস্থা ও দালালচক্রের অভিযোগও তোলা হয়। প্রশাসনিক সভায় অভিযোগকারীও উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনের নাম ধরে ডাকেন। তাঁর অভিযোগের কথা বলেন। অভিযোগকারীর হাতে মাইক দিয়ে জানতে চান। একাধিক অভিযোগ ঘিরে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সতর্ক করেন। তিনি সেদিন বলেছিলেন, 'জীবন্ত উদাহরণ....ব্লক বলরামপুর, জিপি উরমা। গ্রাম নামসোল, আগুইবেরা। রাজেন হেমব্রম। উপস্থিত আছেন? দাঁড়াও। বাবা মারা গেছে ২০১১ সালে। জমি নিজের নামে করতে বিএলআরও অফিসে গেলে বলে, পড়চা বের করতে হবে। পড়চার প্রতি কপি বের করতে দালাল নিল ১০০ টাকা  করে। বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল দেড় হাজার টাকা। তার ফোন নম্বরও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম, সেটা মিথ্যা না সত্য? মাইক দাও ওনার হাতে।' সেদিন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে সেদিনই সক্রিয় হয় পুলিশ। বলরামপুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসের সামনে দুটি দোকান সিল করে দেয় পুলিশ। বলরামপুর ও হুড়া থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার চারদিনের মাথায় বদলির নির্দেশ জারি হয়। 

আরও পড়ুন: উপনির্বাচন ঘিরে সরগরম ত্রিপুরা, কড়া টক্কর শাসক-বিরোধীর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget