এক্সপ্লোর

R G Kar Case Hearing: আজ আর জি কর মামলার শুনানি, দেশের নজর সুপ্রিম কোর্টে

Supreme Court: আর জি কর মামলায় এবার কী হতে চলেছে? তা জানতে আজ সারা দেশের নজর সুপ্রিম কোর্টে শুনানির দিকে।

কলকাতা: আর জি কর মামলায় আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। তদন্তে অগ্রগতি কতদূর? আজ দেশের শীর্ষ আদালতে রিপোর্ট দেবে সিবিআই। চিকিৎসককে ধর্ষণ-খুনে বিচার চেয়ে সপ্তম দিনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা।                           

সুপ্রিম কোর্টে আজ শুনানি: আর জি কর মামলায় এবার কী হতে চলেছে? আজ সুপ্রিম কোর্টে শুনানি। তদন্ত কতদূর এগোল তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্য়দিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্য়াডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।

সম্প্রতি গণেশ পুজো উপলক্ষ্য়ে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদি। যা নিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয়সিং। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচারব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপস করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত।'' ইঙ্গিতপূর্ণভাবে, ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই, সোশাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন, তাতে ইন্দিরা জয়সিংয়ের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয়সিংহ মৃত্য়ুদণ্ডের কট্টর বিরোধী। ২০১২ সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মা-কে অনুরোধ করেছিলেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য়। আরেকটি পোস্টে আবার একটি ছবি দিয়ে লেখেন, মমতাদির লেখা বই India In Distress এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ও ব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: সুপ্রিম-শুনানির দিনই শহরর দিকে দিকে ইডি-তল্লাশি, হানা তৃণমূল বিধায়কের বাড়িতেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget