এক্সপ্লোর

R G Kar Protest: শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রত্য়াখ্যান, আর জি কর কাণ্ডে সরব শিক্ষাবিদরা

West Bengal News: শিক্ষক দিবসেই রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক।

কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar News) প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান করছেন। এবার প্রতিবাদে সরব শিক্ষাবিদরাও। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার জেরে শিক্ষক দিবসেই শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিচ্ছেন একের পর এক অবসরপ্রাপ্ত শিক্ষক। 

প্রতিবাদে সরব: প্রতিবাদের বাংলায় এবার শিক্ষক দিবসও আর জি কর কাণ্ডের আঁচ। শিক্ষক দিবসেই রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক। ১১ বছর আগে, ২০১৩ সালে, শিক্ষক দিবসেই রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক দীপক মজুমদার। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সেই পুরস্কার যে আর রাখতে চান না, সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, "যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি, আমি সেটা, শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না, তার সঙ্গে পুরস্কারের যে অর্থমূল্যটা দিয়েছে, ২৫ হাজার টাকা, সেটাও ফেরত দিতে চাইছি।''

R G Kar Protest: শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রত্য়াখ্যান, আর জি কর কাণ্ডে সরব শিক্ষাবিদরা

রাজ্যে পালাবদলের পরেই ২০১১ সালে প্রথম মমতা সরকারের থেকে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপকুমার দাস। বর্তমানে তিনি কাঁথি দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক। শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন সম্মান ফেরানোর কথা ঘোষণা করেছেন তিনিও। অরূপকুমার দাস বলেন, "আমার শিক্ষকসত্তা আমাকে অহরহ মনে করিয়ে দিয়েছে, নন্দীগ্রামের সময় পথে নেমেছিলে। নন্দীগ্রামে গণহত্যার পরের দিন আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের নিয়ে মুখে কালো কাপড় বেঁধে কাঁথি শহরে একটি মিছিল করেছিলাম। রাজনীতিকে বাইরে রেখে একজন শিক্ষক হিসেবে আমার প্রতিবাদ এবং আজ শিক্ষক দিবসের দিনটাকেই আমি বেছে নিয়েছি এই শিক্ষারত্ন সম্মাননাটাকে প্রত্যাখ্যান করার জন্য।''

অন্যদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, ২০২০ সালে রাজ্য সরকারের দেওয়া "বিদ্যাসাগর" পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই প্রাবন্ধিক কৃত্যপ্রিয় ঘোষ ও আশিস লাহিড়ি। পুরস্কারের সাম্মানিক বাবদ পাওয়া ২৫ হাজার টাকাও ফেরাতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: বিতর্কের মুখ অবশেষে সিদ্ধান্ত, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget