এক্সপ্লোর

SSKM: আরজি কর কাণ্ডে আরও বিপাকে, এবার অভীকের 'কাজে' লাগামের নির্দেশ

Abhik Dey: এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টেস সার্জারির বিভাগীয় প্রধান, হস্টেলের সুপারকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: সেমিনার রুম-বিতর্কে (R G Kar News) আরও বিপাকে অভীক দে। সাসপেনশনের পর এবার এসএসকেএমে অভীকের 'কাজে' লাগামের নির্দেশ। সার্জারির বিভাগীয় প্রধানকে এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টেস চিঠি দিয়েছেন। পাশাপাশি অভীককে নিয়ে সতর্ক করা হয়েছে হস্টেলের সুপারকেও। 

আরও বিপাকে অভীক দে: চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। সম্প্রতি আর জি কর মেডিক্য়ালের সেমিনার হলের ভাইরাল ভিডিওয়, মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের জমায়েত দেখা যায়। IMA-র তরফে এই ভাইরাল ছবি দেখিয়ে দাবি করা হয়, SSKM মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে ওই দিন সেমিনার হলে উপস্থিত ছিলেন। 

প্রবল চাপ ও সমালোচনার মুখে গত  বৃহস্পতিবার আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে সাসপেন্ড করেছিল স্বাস্থ্যভবন। তার দু'দিনের মাথায় এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলও। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। আর এবার এসএসকেএমে অভীকের কাজে রাশ টানা হল। ডিন অফ স্টুডেন্টেসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোনও ক্লিনিক্যাল সার্ভিসে যুক্ত থাকতে পারবেন না অভীক। রাখা যাবে না আউটডোর, ইনডোর, স্পেশাল ক্লিনিক, ওটিতে। এসএসকেএমে চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনেও যেন না থাকে অভীক। 

এদিকে আর জি কাণ্ডে চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল IMA বেঙ্গল। IMA-র জলপাইগুড়ি শাখার সম্পাদক ছিলেন সুশান্ত রায়। আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, সুশান্তর প্রশ্রয়েই ধৃত সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত হয়েছিল। পাশাপাশি চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ। IMA বেঙ্গলের অভিযোগ, থ্রেট সিন্ডিকেটের অভীক, বিরূপাক্ষের মেন্টর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar News: আর জি কর-কাণ্ডে ক্রাইম সিনে থাকার অভিযোগ, সরানো হল IMA-র মালদা শাখার সভাপতিকে

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget