এক্সপ্লোর

R G Kar Protest: যে ভাষায় মেল, অপমানজনক... অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

West Bengal News: স্বাস্থ্য়সচিব-স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তার ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসকরা।

কলকাতা: নবান্নের (Nabanna) বার্তাতে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে ইমেল অপমানজনক বলেও উল্লেখ করেছেন তাঁরা। তাঁদের সাফ কথা, ১০জনকে ডাকাটাও অসম্মানজনক। যেভাবে ডাকা হয়েছে, তাতে আন্দোলনকেই অসম্মান করা হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। 

অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা: স্বাস্থ্য়সচিব-স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তার ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসকরা। এরপর খবর মেলে, এদিন সন্ধে নাগাদ জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, যে স্বাস্থ্যসচিবের ইস্তফা তাঁদের অন্যতম দাবি, তাঁর মেল আইডি থেকেই ইমেল করা হয়েছে। পাশাপাশি ওই মেলে উল্লেখ করা হয়েছে, ১০ জন বা তার কম সংখ্যক চিকিৎসকের প্রতিনিধি দল নবান্নে যেতে পারেন। এপ্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, "যদি আমরা চাই তাহলে নাকি ছোট প্রতিনিধি দল সরকারের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে নবান্নে যেতে পারি। তবে দশের বেশি নয়। আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই। আমরা গতকাল থেকে বলছি, রাজ্য সরকার আমাদের ৫ দফা দাবি সদর্থক বার্তা দিক। কিন্তু স্বাস্থ্য সচিবের থেকে যে মেল এল, সেটাকে কোনও সদর্থক বার্তা হিসেবে দেখছি না। এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম, পুলিশ কমিশনারকে তাঁর পদত্যাগের দাবিতে ডেপুটেশন তাঁর হাতেই দিয়েছিলাম। তিনি বলেছিলেন আমার উচ্চপদস্থ কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে পদত্যাগ নেবে। গতকাল মুখ্যমন্ত্রী বললেন উনি পদত্যাগ নিতে চাননি। কেন না ভিড় সামলাতে সমস্যা হবে। আমরা আলোচনার পথ সবসময় খোলা রাখতে চাই। কিন্তু যে ভাষায় মেল এল, এটা অত্যান্ত অপমানজক। ঠিক যেভাবে বলা ছোট প্রতিনিধি দল, সেটাও অত্যন্ত অসম্মানজনক বলে মনে করছি। যেভাবে এই মেলটি এসেছে এরপর এই মেলে সাড়া দেওয়ার কোনও জায়গায় আমরা নেই। একথাও মনে করিয়ে দিতে চাই, এরপরও রাজ্য সরকার কোনও সদর্থক বার্তা জানান সেক্ষেত্রে কোথাও যাব কিনা ভেবে দেখতে পারি।'' 

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, '৬.১০ নাগাদ ১০জনকে আসার জন্য ইমেল করা হয়েছিল। এতক্ষণ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, কোনও বার্তা আসেনি। কোনও জবাব না আসায় সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন।' জুনিয়র ডাক্তাররা বলেন, "এপ্রসঙ্গে বৈঠকের যে বার্তা পেয়েছি সেই মেল নবান্ন থেকে আসেনি। স্বাস্থ্য সচিবের থেকে মেল পেয়েছি। বৈঠকে বসার সদিচ্ছা থাকলে আরও নমনীয় হতে পারতেন। আলোচনার পথ সবসময় খোলা। আন্দোলনের ৩২ দিন পর স্বাস্থ্যভবনের সামনে জড়ো হয়েছি। সেখানে এভাবে ডাকা আন্দোলনের স্পিরিটকে আঘাত করা হয়েছে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar News: আর জি কর-কাণ্ডে ক্রাইম সিনে থাকার অভিযোগ, সরানো হল IMA-র মালদা শাখার সভাপতিকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget