এক্সপ্লোর

Rahul Bajaj Passes Away: রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রাহুল বাজাজের, 'বিরাট উত্তরাধিকার রেখে গেলেন", শোকবার্তা মমতার

Rahul Bajaj Passes Away: শনিবার বিকেলে পরিবার-পরিজনদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল বাজাজ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যা ছিল।

মুম্বই: দু’চাকা হলেও, মধ্যবিত্তের গাড়ি চড়ার স্বপ্নপূরণ তাঁর হাত ধরেই। মুক্ত অর্থনীতির স্বপ্নও তিনিই প্রথম বুনেছিলেন। শিল্পগোষ্ঠী বাজাজ-এর (Bajaj Group) কর্ণধার সেই রাহুল বাজাজ প্রয়াত (Rahul Bajaj Passes Away)। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পজগৎ-সহ সর্বত্রই। রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

শনিবার বিকেলে পরিবার-পরিজনদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল বাজাজ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যা ছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এ দিন রাহুল বাজাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। টুইটারে মমতা লেখেন, ‘প্রবাদপ্রতিম শিল্পপতি রাহুল বাজাজ আর নেই জেনে মর্মাহত। ভারতীয় অর্থনীতিতে ওঁর অনন্য অবদান। বিরাট উত্তরাধিকার ছেড়ে গেলেন উনি। ওঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই।”

আরও পড়ুন: Rahul Bajaj Death: ১২ বছর বয়সেই শিল্পপতি হওয়ার স্বপ্ন, আগাগোড়াই ভয়ডরহীন ছিলেন ‘হমারা বাজাজ’-এর স্রষ্টা রাহুল বাজাজ

বাংলার শিল্পমন্ত্রী ফিরহাদ হাকিমও প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘দেশের স্বনামধনম্য শিল্পপতির প্রয়াণে দেশের কাছে আজকের দিনটি অত্যন্ত দুঃখের। উনি হয়ত আমাদের মধ্যে আর নেই। কিন্তু আমাদের মনে চিরকাল থেকে যাবেন। দেশের অর্থনীতিকে পূর্ণতা দেওয়ার পিছনে ওঁর বিরাট অবদান রয়েছে।’

১৯৩৮ সালের ১০ জুন জন্ম রাহুল বাজাজের। বিগত ৪০ বছর ধরে বাজাজ গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। গত বছর এপ্রিলে ওই পদ থেকে ইস্তফা দেন। মৃত্যুর আগে পর্যন্ত সংস্থার চেয়ারম্যান এমিরেটাস ছিলেন তিনি। ভারত সরকার তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে সম্মানিত করেছে। এ ছাড়াও রাজ্যসভার সাংসদও ছিলেন রাহুল বাজাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget