এক্সপ্লোর

Krishna Challenges Suvendu : 'নাম বললে মানহানির মামলা করতাম', শুভেন্দুকে চ্য়ালেঞ্জ কৃষ্ণ কল্যাণীর

IT Raid : রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকুমার কল্য়াণীর বাড়ি, অফিস, ফ্য়াক্টরি, ঘনিষ্ঠ ব্য়বসায়ীদের অফিস, বিজনেস পার্টনারের বাড়ি-সহ প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর

সুদীপ চক্রবর্তী ও প্রদ্যোৎ সরকার, রায়গঞ্জ : নাম না করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তার পাল্টা জবাব দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। ছুঁড়লেন মানহানির মামলার চ্যালেঞ্জ। তুললেন বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগ।

জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, চ্যালেঞ্জ ছুঁড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকুমার কল্য়াণীর বাড়ি, অফিস, ফ্য়াক্টরি, ঘনিষ্ঠ ব্য়বসায়ীদের অফিস, বিজনেস পার্টনারের বাড়ি-সহ প্রায় ২০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর। যদিও অভিযানে কী উদ্ধার হয়েছে ? এই বিষয়ে কিছুই জানায়নি কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর। কিন্তু, বুধবার কোন্নগরের জনসভা থেকে এনিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "একজন MLA-র বাড়িতে ৩ দিন ধরে আয়করের রেড হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন। কিন্তু ফলাফলটা পাননি। শুনে রাখুন আমার থেকে, আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। ওঁর বাড়ি থেকে, মমতা ভক্তের বাড়ি থেকে ৩ কোটি টাকা ক্যাশ, ৬ কোটি টাকার জুয়েলারি উদ্ধার করা হয়েছে।"

আরও পড়ুন ; কৃষ্ণ কল্যাণীর বাড়িতে IT তল্লাশিতে বাজেয়াপ্ত ৩ কোটি? দাবি শুভেন্দুর

গত বছরের ১৬ মার্চ বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন রায়গঞ্জের বিধায়ক।
এবার বিধায়কের বা়ড়িতে আয়কর হানা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। যার পাল্টা জবাব দিলেন কৃষ্ণ কল্যাণী।

রায়গঞ্জের বিধায়ক বলেন, "যেটা আর্গানাইজেশন আছে সেটার সঞ্চালক আমি, আর দেশের সঞ্চালনার ভূমিকায় মোদিজি রয়েছেন। তাহলে লোডশেডিং অধিকারী জেনে রাখুক মোদিজি আমার পার্টনার কিন্তু। গতকাল উনি জনসভায় একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন এবং তার সঙ্গে একটা কৌশলও করেছেন, উনি আমার নাম বলেননি। জানেন নাম বললে আমি মানহানির মামলা করতাম। যা বলেছে তার বাস্তবতা নেই। ওঁর নির্দেশেই তো আয়কর দফতর এসেছিল।"

এজেন্সি-অভিযান নিয়ে তুঙ্গে তরজা । কটাক্ষের সুর সিপিএমের গলায়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল না বিজেপি কোন দলে আছে, তারই ঠিক নেই।"

কিন্তু, কৃষ্ণ কল্য়াণীর বাড়ি-সহ বিভিন্ন জায়গায় আয়কর অভিযানে আদতে কী উদ্ধার হল? এই তরজার জেরে তা নিয়ে জল্পনার পারদ চড়ছে।

সেরা শিরোনাম

Blood Bank Scam: ৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ, নেই পৃথকীকরণের উপযুক্ত পরিকাঠামো, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা স্বাস্থ্য দফতরের
৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ, নেই পৃথকীকরণের উপযুক্ত পরিকাঠামো, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা স্বাস্থ্য দফতরের
Kolkata Metro: ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
Ritabrata Banerjee: 'মিথ্যে কথা বলবেন না... আগে আমডাঙায় যান', কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা কী বললেন ঋতব্রত ?
'মিথ্যে কথা বলবেন না... আগে আমডাঙায় যান', কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা কী বললেন ঋতব্রত ?
National Award For Teacher: সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী
সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget