এক্সপ্লোর

Rail Worker Death: ইঞ্জিনের কাপলিং খোলার সময় বিপত্তি, রেলে পিষে কর্মীরই মৃত্যু

Bihar News: বিহারের বেগুসরাইয়ে ইঞ্জিন ও বগির মাঝে চাপা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর।

নয়াদিল্লি: বিহারে ইঞ্জিনের কাপলিং খোলার সময় মর্মান্তিক দুর্ঘটনা। বারাউনি জংশনে বগিতে পিষে রেলকর্মীর মৃত্যু(Rail Worker Death)। কার গাফিলতিতে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্ঘটনা? তদন্তের নির্দেশ। 

পিষে রেলকর্মীর মৃত্যু: গত ৩৫ বছরের ধরে রেলের কর্মী হিসেবে কাজ করছেন অমর কুমার রাউত। শনিবার নিজের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই ঘনিয়ে এল বিপদ। বিহারের বেগুসরাইয়ে ইঞ্জিন ও বগির মাঝে চাপা পড়ে মৃত্যু হল তাঁর। বেগুসরাইয়ে লখনউ-বারাউনি এক্সপ্রেসে কাপলিং খোলার সময়, ইঞ্জিন আর বগির মাঝে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই রেলকর্মীর। কার গাফিলতিতে দাঁড়িয়ে থাকা ট্রেনে পিষে মৃত্যু? তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রেল সূত্রে খবর, কাপলিং খোলার সময় ট্রেনের ড্রাইভার ইঞ্জিনের অভিমুখ ঘুরিয়ে দেয়। তাতেই আটকে পড়েন অমর। পরে যাত্রীরা সতর্ক করলে চালক ইঞ্জিন বন্ধ করে পালিয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছন শোনপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে শোনপুরের ডিআরএম জানিয়েছেন, "কর্মক্ষেত্রে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অফিসার পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে অমরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।'' 

এদিকে গতকাল হাওড়ার নলপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ফের প্রশ্ন উঠল রেলের যাত্রী সুরক্ষা নিয়ে। গত কয়েক মাসে পরপর রেল দুর্ঘটনায় বারবার একই প্রশ্ন উঠেছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকলছিল 22850 ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের কাছে ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয় ২টি যাত্রী কামরা সহ ৫টি কোচ। ঘটনায় চরম আতঙ্কিত যাত্রীরা। তাঁদের অনেকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে বেশ জোরে শব্দ হয়। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কারণ হিসেবে যে তথ্য হাতে এসেছে, তাতে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা। কারণ, বিশেষজ্ঞদের অনেকের মতে, এদিন যে ঘটনা ঘটেছে তা প্রায় নজিরবিহীন। কীভাবে তা ঘটল, তা নিয়ে ধন্দে রেল আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Dinhata News: সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

সেরা শিরোনাম

Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget