এক্সপ্লোর

Job Seeker Protest: 'অবিলম্বে রেলের শূন্যপদে নিয়োগ করতে হবে', রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

ভারতীয় রেল। দেশের পরিবহণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই সঙ্গে কর্মসংস্থানের সুবিশাল ক্ষেত্র। কিন্তু সেখানেই শূন্যপদের সংখ্যা বাড়ছে দিন দিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অবিলম্বে রেলের শূন্যপদে নিয়োগ করতে হবে। এই দাবিতে কলকাতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, আগামী রবিবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্প-৩-এর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 

ভারতীয় রেল। দেশের পরিবহণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই সঙ্গে কর্মসংস্থানের সুবিশাল ক্ষেত্র। কিন্তু সেখানেই শূন্যপদের সংখ্যা বাড়ছে দিন দিন। পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী ঐক্যম়ঞ্চের দাবি, ২০১৯-এর পর থেকে রেলে বন্ধ নিয়োগ। ২০২৩ সাল পর্যন্ত শূন্যপদের সংখ্যা ৩ লক্ষ ১২ হাজার। সেই সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। এই দাবিতে শুক্রবার কলকাতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের মনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।                                          

অন্যদিকে, আগামী রবিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন অমৃত ভারত স্টেশন প্রকল্প-৩-এর। অমৃত ভারত স্টেশন প্রকল্প-৩-এর আওতায় দেশের ৫০৮টি স্টেশনের পুনর্নির্মাণ বা সংস্কার হবে। যার মধ্যে পূর্ব রেলের অধীন রয়েছে ২৮টি স্টেশন।  

অন্যদিকে সম্প্রতি বিধানসভার পর, MLA হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান ২০১৬-র SLST-র চাকরিপ্রার্থীরা। চাকরির পাশাপাশি দাবি তোলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা করার। ফের আন্দোলনকারীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিরোধিতায় সরব বিজেপি। রাজনৈতিক গিমিক, বিরোধীরা উস্কানি দিচ্ছে আন্দোলনে। বলেন ফিরহাদ হাকিম। বিধানসভার পর এবার MLA হস্টেল স্কুলে নিয়োগের দাবিতে সোমবারের পর বুধবার, ফের পথে নামলেন SLST-র চাকরিপ্রার্থীরা। ঠিক একইভাবে সোমবারের মতো এদিনও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের, টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলতে দেখা গেল পুলিশকে। 

গান্ধীমূর্তির পাদদেশে প্রায় ৯০০ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন ২০১৬-র SLST-র চাকরিপ্রার্থীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তারা গ্রেফতার হলেও, তাঁরা কবে চাকরি পাবেন, তা জানেন না এই সকল আন্দোলনকারীরা। বিধানসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনার দাবিতে সোমবার, বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। আর সোমবার পৌঁছে যান একেবারে কিড স্ট্রিটে, বিধায়কদের হস্টেলের বাইরে। 

তাৎপর্যপূর্ণভাবে এদিন MLA হস্টেলের সামনে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গেছে, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে। যে প্রসঙ্গে বলতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ৫ অগাস্টের পুরনো কর্মসূচির বিরোধিতাও করতে শোনা গেছে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget