এক্সপ্লোর

Durga Puja 2025: ঠাকুর দেখতে রেনকোট পরে রাস্তায় নামল মানুষ, কোথাও বন্ধ হল মণ্ডপ! বৃষ্টিতে কলকাতার ছবিটা ঠিক কেমন?

Durga Puja in Kolkata: উত্তর থেকে দক্ষিণ, অধিকাংশ বড় পুজোতেই ভিড় জমিয়েছেন মানুষেরা।

কলকাতা: এখনও দেরি আছে বোধনের। আগামী রবিবার দেবীর বোধন, নিয়ম মেনে শুরু হবে দুর্গাপুজো। কিন্তু তার আগেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়ে ভিড়। যদিও বিকেল থেকেই মুখ ভার হতে শুরু করেছিল আকাশের। আজ বৃষ্টির পূর্বাভাসও ছিল শহর জুড়ে, বৃষ্টির পূর্বাভাস ছিল জেলাতেও। জেলার দিকে এখনও তেমন পুজো উদ্বোধন না হলেও, শহরের অধিকাংশ পুজোই উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শকেরা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্যান্ডেল হপিং।

উত্তর থেকে দক্ষিণ, অধিকাংশ বড় পুজোতেই ভিড় জমিয়েছেন মানুষেরা। টালা প্রত্যয় থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়্যার, শ্রীভূমি স্পোর্টিং.. সব জায়গাতেই দর্শকদের উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ছে। টালা প্রত্যয়ে এবার মাটির গল্প, বীজের কথা তুলে ধরেছেন কর্মকর্তারা। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে তুলে ধরা হয়েছে নারায়ণ স্বামী মন্দিরকে। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়্যারে এবারের থিম হল 'অপারেশন সিঁদুর'। আগামীকাল এই পুজো উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার আগেই মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাইন দিয়ে তাঁরা মণ্ডপ দর্শন করছেন। বৃষ্টির মধ্যেও চালু রয়েছে মণ্ডপের শো। এখানে AI দিয়ে অপারেশন সিঁদুরের একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিও ও দেখানো হচ্ছে মণ্ডপের গায়ে। আর দর্শকেরাও লাইন দিয়ে প্রতিমা দর্শন করছেন। তবে আপাতত বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ

উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতার ছবিটা মোটামুটি একই। মণ্ডপে মণ্ডপে মানুষ ভিড় জমিয়ে ঠাকুর দেখছেন। মানুষ বর্ষাতি পরে নেমেছেন রাস্তায়। তবে আজকের জন্য বন্ধ রয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ। এদিন হঠাৎ মণ্ডপে আগুন লেগে যায়। মণ্ডপে রাখা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়েই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও মণ্ডপের কিছু কাজ বাকি রয়েছে। সেই কারণে আজ দর্শকদের জন্য এই মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আবার নিয়মমাফিক খোলা হবে মণ্ডপ। আবার দর্শনার্থীরা দেখতে পাবেন প্রতিমা। 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ শে সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget