এক্সপ্লোর

Ram Mandir Inauguration: রামলালার জন্য বিশেষ উপহার, গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

Sukanta Majumder: রামলালার জন্য বিশেষ উপহার পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) জন্য ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার দক্ষিণ দিনাজপুর থেকে ১১ কুইন্টাল গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার। 

রামলালার জন্য বিশেষ উপহার: আগামীকাল রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় উৎসবের মুড। ইতিমধ্যেই দেশে নানা প্রান্ত থেকে এসেছে রামলালার জন্য উপহার। এর আগেই উপহার পাঠিয়েছেন দিলীপ ঘোষ। চলতি সপ্তাহেই সুন্দরবন থেকে দিলীপ ঘোষের পাঠানো ১০০ কেজি মধু পৌঁছে গিয়েছে অযোধ্যায়। এবার রামলালার জন্য বিশেষ উপহার পাঠালেন রাজ্য বিজেপির সভাপতিও। বালুরঘাটে বিজেপির জেলা পার্টি অফিস থেকে বস্তা বোঝাই চাল নিয়ে এদিন অযোধ্যার উদ্দেশ্য়ে রওনা দিল পিক আপ ভ্যান। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ জানিয়েছেন, রামলালার ভোগের জন্যই এই গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে।

এরাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকেই রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রাজস্থান থেকে আনা হয়েছে ৯ বছর ধরে তৈরি করা ৬০০ কেজি ঘি। সেই ঘি দিয়েই হবে রামলালার প্রথম আরতি। রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রামলালার জন্য আসা উপহারের মধ্যে সবার নজর কেড়েছে ২৪ কুইন্টাল ওজনের ঘণ্টা। হায়দরাবাদ থেকে এসেছে ১২৬৫ কেজি ওজনের একটি দৈত্যাকার কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু।

আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সকাল ১০.২৫-এ অযোধ্য়া বিমানবন্দরে নামবেন মোদি। ২০ মিনিট পর পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ুর মন্দিরে পুজো দেবেন তিনি।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: BJP: অনুষ্ঠান শুরুর শেষ মুহূর্তে বাতিল, বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসবে অনুমতি দিল না পুলিশ

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget