এক্সপ্লোর

Ram Navami : রামনবমীতে অস্ত্রের দাপাদাপি, গদা হাতে একই মঞ্চে সহাস্যে হিরণ-দিলীপ

Ram Navami 2022 : রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার জন্য গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়।

খড়গপুর :  রামনবমীর মিছিলে একাধিক জায়গায় অস্ত্রের দাপাদাপি এই বাংলায়। তৃণমূল ও বিজেপি - দু’দলের শোভাযাত্রাতেই অস্ত্র হাতে দেখা গেল নেতা-কর্মীদের। করোনা আবহে ২ বছর বন্ধ ছিল রামনবমীর শোভাযাত্রা। এবছর ফের তা শুরু হতেই, ধর্মীয় মিছিলে দেখা গেল অস্ত্রের আস্ফালন।

অস্ত্র হাতে নিলেন দিলীপ ঘোষ : 
মঞ্চের ওপর অস্ত্র হাতে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পাশেই গদা হাতে দাঁড়িয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে মঞ্চ বাঁধা হয়। রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার জন্য গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়। তখনই দেখা যায়, তাঁদের একজনের হাতে তরোয়াল অন্যজনের হাতে গদা। একই মঞ্চে দেখা যায় দিলীপ- হিরণকে। যাঁদের সম্পর্কে শীতল স্রোত বয় বলেই রাজনৈতিক মহলে গুঞ্জন। দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশও করেছেন বিধায়ক হিরণ। আবার হিরণকে নিয়েও প্রশংসা বাক্য বড় একটা শোনা যায়নি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মুখে। তবে রামনবমীর মঞ্চ তাঁদের মিলিয়ে দিল। 

 
রাম নবমীতে অস্ত্রের ঝনঝনানি
বিজেপি হোক কী, তৃণমূল---যুযুধান দুই দলের মিছিলেই কয়েক জায়গায় শোনা গেল অস্ত্রের ঝনঝনানি। ভাটপাড়ায় এবার একই মিছিলে অস্ত্র হাতে দেখা গেল তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের।  ভাটপাড়ায় এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সামনেই চলল অস্ত্র হাতে মিছিল।  রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক অশান্তি বাধে হাওড়া ও বাঁকুড়ায়। মিছিলে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বজরং দলের বচসার জেরে ধুন্ধুমার বাধে বাঁকুড়ার মাচানতলায়। অন্যদিকে, রামনবমী উপলক্ষে শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে ইট ছোড়ার অভিযোগ ওঠে। দু পক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ।

গেরুয়া শিবিরের পাশাপাশি, দিনটিকে পালন করল তৃণমূলও। এদিন যাদবপুরের পূর্বাচলে শক্তি সঙ্ঘে বাসন্তী পুজো উপলক্ষ্যে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget