এক্সপ্লোর

Ram Navami in West Bengal: রামনবমীর মিছিলে রাজ্যজুড়ে অস্ত্রের ঝনঝনানি, তরজায় জড়ালো বিজেপি-তৃণমূল

Ram Navami: করোনা কাটিয়ে এবছর ফের রামনবমীর শোভাযাত্রা শুরু হতেই, ধর্মীয় মিছিলে দেখা গেল অস্ত্রের আস্ফালন। বিজেপি হোক কী তৃণমূল, যুযুধান দুই দলের মিছিলেই কয়েক জায়গায় শোনা গেল অস্ত্রের ঝনঝনানি।

কলকাতা: রামনবমীর (Ramnavami) মিছিলে (procession) একাধিক জায়গায় অস্ত্রের (arms) দাপাদাপি। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP), দুই দলের শোভাযাত্রাতেই অস্ত্র হাতে দেখা গেল নেতা-কর্মীদের। এদিকে রামনবমী পালন নিয়ে তরজায় জড়িয়েছে দুই যুযুধান শিবির।

রামনবমীর মিছিলে অস্ত্রের ঝনঝন শব্দ

করোনা আবহে ২ বছর বন্ধ ছিল রামনবমীর শোভাযাত্রা। এবছর ফের তা শুরু হতেই, ধর্মীয় মিছিলে দেখা গেল অস্ত্রের আস্ফালন। বিজেপি হোক কী তৃণমূল, যুযুধান দুই দলের মিছিলেই কয়েক জায়গায় শোনা গেল অস্ত্রের ঝনঝনানি।

দুর্গাপুরে রামনবমীর মিছিলে লাঠি হাতে দেখা যায় দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, 'তৃণমূল সারা রাজ্যে খুনের রাজনীতি করে, ওরা আবার রামনবমী পালন করবে কী!' 

অন্যদিকে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার বলেন, 'বিজেপি বছরে একবার 'রামনবমী' করে। আর আমরা সারা বছর সব পুজোর সঙ্গে আছি, জনসংযোগ করছি।'

ভাটপাড়ায় একই মিছিলে তৃণমূল ও বিজেপি

ভাটপাড়ায় এবার একই মিছিলে অস্ত্র হাতে দেখা গেল তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের। মিছিলের প্রথমে ছিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। কিছুটা পিছনে অস্ত্র হাতে মিছিলে হাঁটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

তৃণমূল নেতার মুখেও শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের কথায়, 'রামনবমীতে অবশ্যই হাতিয়ার নেব।' ভাটপাড়ার তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলছেন, 'যাতে বিপদ না ঘটে তাই অস্ত্র নিতে বারণ করা হয়েছে।'

ভাটপাড়ায় এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সামনেই চলল অস্ত্র হাতে মিছিল। ভাটপাড়ার এই মিছিলেই অস্ত্র হাতে দেখা যায় শিশুদেরও। শিশুদের হাতে কী করে অস্ত্র এল, তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।

আরও পড়ুন: Medinipur Municipality : এখনও পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের

এছাড়াও একাধিক এলাকায় অস্ত্রের দাপাদাপি

কামারহাটিতে পুলিশ নয়, বিজেপির রামনবমীর মিছিল আটকালেন ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা।

অস্ত্রের দাপাদাপি দেখা যায় খড়গপুরেও। রবিবার রামনবমীর অনুষ্ঠানে অস্ত্র হাতে তুলে নিতে দেখা যায় স্থানীয় বিজেপি বিধায়ক হিরণকে। বিজেপি বিধায়কের কথায়, 'এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য।'

মালদার চাঁচল ও হরিশ্চন্দ্রপুরেও দেখা গেল একই ছবি। একদিকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে দেখা যায় অস্ত্রের দাপাদাপি। একইভাবে তৃণমূলের রামনবমীর মিছিলেও অস্ত্র হাতে দেখা যায় এক দলীয় কর্মীকে। 

শিলিগুড়িতে রামনবমীর মিছিল থেকে আবার রাজ্যে খুব শীঘ্রই রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে বলে দাবি করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, 'খুব শীঘ্রই রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। আর কিছুদিন পর তৃণমূল থাকবে না। ওদের দিন শেষ।' পাল্টা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি গৌতম দেব বলেন, 'ও রাজনৈতিকভাবে মূর্খ, ভারতের সংবিধান পড়েনি, যার জন্য এমন মন্তব্য।'

রামনবমী উপলক্ষ্যে মুরলীধর সেন লেন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত শোভাযাত্রা করল RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ। গড়িয়া থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত রামনবমীর মিছিলে ছিলেন রাহুল সিন্হা। এখানেই মিছিলে একটি বাইকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের প্রতীক। এই বিষয়ে বিজেপি কর্মী বিধান রায়ের প্রতিক্রিয়া তিনি জানতেন না। খেয়াল করেননি এমন জিনিস। 

গেরুয়া শিবিরের পাশাপাশি, দিনটিকে পালন করল তৃণমূলও। এদিন যাদবপুরের পূর্বাচলে শক্তি সঙ্ঘে বাসন্তী পুজো উপলক্ষ্যে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার।

আরও পড়ুন: North 24 Paraganas: জুয়ার ঠেকের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীকে আক্রমণ বারাসতে

অনুব্রত গড়েও পালিত হল রামনবমীর অনুষ্ঠান। বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করে পুজো দেয় ঘাসফুল শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget