এক্সপ্লোর

Medinipur Municipality : এখনও পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের

Medinipur Municipality : বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নির্বাচনী তালুকের অন্তর্গত মেদিনীপুর পুরসভায় একচেটিয়া দাপট বজায় রেখে জিতেছে তৃণমূল

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায় (Medinipur Municipality)। বিরোধীদের অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের জেরে নাম ঘোষণা করতে পারছে না তৃণমূল। তার জেরে ব্যাহত হচ্ছে পুর পরিষেবার কাজ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দ্রুত সিআইসি-দের নাম ঘোষণা করা হবে।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নির্বাচনী তালুকের অন্তর্গত মেদিনীপুর পুরসভায় একচেটিয়া দাপট বজায় রেখে জিতেছে তৃণমূল। গত ১৬ মার্চ ওই পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। তারপর এক মাস পেরোতে চললেও, এখনও পর্যন্ত একজনও পুর পারিষদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

অন্তর্দ্বন্দ্বের কারণেই পুর পারিষদদের নাম ঘোষণা করা হচ্ছে না বলে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মেদিনীপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর গোপাল ভট্টাচার্য বলেন, সচরাচর এক সপ্তাহের মধ্যেই সিআইসিদের নাম ঘোষণা হয়ে যায়। এবার এখনও হল না। কাজে ব্যাঘাত ঘটছে।

২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সইফুল বলেন, ওদের তো খামবন্দি চিঠি আসবে। দলীয় অন্তর্দ্বন্দ্বে ঝুলে আছে।

মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতে স্পষ্ট। ওই জন্যই ঝুলে আছে। পুরসভার কাজে ব্যাঘাত ঘটছে।

যদিও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, পুরসভার কাজে কোনও ব্যাঘাত ঘটছে না। সিআইসিদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।

এই পরিস্থিতিতে কবে সিআইসি-দের নাম ঘোষণা হয়, সেদিকে তাকিয়ে বিরোধী শিবির। 

প্রসঙ্গত, গত পুরভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় ওঠে। বিরোধীদের সেঅর্থে মাথা তুলতে দেয়নি শাসক শিবির। তবে, তৃণমূলের প্রার্থী-তালিকা ঘোষণার পর তা নিয়ে প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই নির্দল হয়ে ভোট দাঁড়ান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget