এক্সপ্লোর

Rampur Fire: ‘বিজেপি-র দুই ভাই, ইডি আর সিবিআই’, বগটুইকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকে কটাক্ষ কুণালের

Rampur Fire: দন্তে সবরকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও, সিবিআই-এর হাতে তদন্তভার কেন গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কলকাতা: বগটুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা। আদালতের (Calcutta High Court) সেই নির্দেশকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে রাজ্য। তদন্তে সবরকমের সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার যেখানে কোথাও খামতি রাখেনি, সেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তদন্তভার তুলে দিতে হল কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, সিবিআই মোটেই কোনও নিরপেক্ষ সংস্থা নয়। বরং বিজেপি-কে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়াই তাদের কাজ। তাই বগটুই কাণ্ডেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) যদি তেমন অভিপ্রায় নিয়ে আসে, তাহলে তাঁরা ছেড়ে কথা বলবেন না বলে জানিয়ে দিলেন কুণাল। 

শুক্রবার বগটুইকাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা, তাঁদের আত্মবিশ্বাসের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। ফলে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ এবং গোয়েন্দারা আর এই মামলার তদন্তে থাকবেন না। বরং যাবতীয় তথ্য এবং ধৃত সকল ব্যক্তিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিতে হবে তাদের। আদালতের এই সিদ্ধান্তকে শুরুতেই স্বাগত জানায় রাজ্য সরকার। এর বিরুদ্ধে পাল্টা আর্জি জানানো হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। 

রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সিবিআই কেন

এর পর দুপুরে গোটা বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানে তদন্তে সবরকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও, সিবিআই-এর হাতে তদন্তভার কেন গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কুণাল বলেন, ‘‘যেখানে রাজ্য সরকারের তরফেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে সিবিআই তদন্ত হয় কী করে? বাংলার অতীত দেখুন। গণহত্যার পর গণহত্যা হয়েছে। কিন্তু একটিও ছবি দেখাতে পারবেন, যেখানে বিপর্যয় গণহত্যার ঘটনাস্থলে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। সিপিএম-ের জমানায় গণহত্যা হয়েছে। বিজেপি-র রাজ্যে যা হয়েছে, সেখানে ঘটনাস্থলে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী নেই কোথাও। এখানে রাজ্য় সরকার সমস্ত ব্যবস্থা, নিচ্ছে, পদক্ষেপ করা হচ্ছে, ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তাহলে সিবিআই কেন? তৃণমূল পরিষ্কার বলছে, বিজেপি-র দুই ভাই, ইডি আর সিবিআই। সিবিআই নিরপেক্ষ নয়। ওরা বিজেপি-র পক্ষে।’’

আরও পড়ুন: Birbhum: বীরভূম থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ

তবে সিবিআই তদন্তে একদিকে ভালই হয়েছে বলে মনে করছেন কুণাল। তাঁর জানিয়েছেন, এ বার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের দিকে আঙুল তুলতে পারবেন না। তৃণমূলের লুকনোর কিছু নেই। রাজ্য সরকার সবরকম ভাবে তদন্তে সহযোগিতা করবে। কিন্তু অতীতের রেকর্ড ভাল নয় সিবিআই-এর। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে সিঙ্গুরে তাপসী মালিকের উপর অত্যাচার এবং খুন, নন্দীগ্রামের গণহত্যা, কোনও ক্ষেত্রেই সিবিআই সুরাহা করতে পারেনি বলে অভিযোগ কেরন কুণাল। শুভেন্দু অধিকারীর মতো যাঁরা বিজেপি-তে যওগ দেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও সিবিআই কিছু করে না বলেও মন্তব্য করেন কুণাল। 

দিল্লি, উত্তরপ্রদেশ, অসমে নয়, সিবিআই তদন্ত শুধু বাংলায়

বেছে বেছে বাংলায় কেন সিবিআই তদন্তের হিড়িক, এমন প্রশ্নও ছুড়ে দেন কুণাল। তাঁর প্রশ্ন, ‘‘দিল্লি দাঙ্গা, উন্নাও, হাথরস, লখিমপুর খেরি, অসমের গণহত্যায় সিবিআই তদন্তের প্রয়োজন পড়ে না কেন’। আসলে এ টু জেড, বিজেপি-র পারচেজড। বিক্ষিন্ন ক্ষেত্রের লোকজনকে দিয়ে বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাচ্ছে।’?

গোটা ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর অভিযোগ, রাজ্যপাল এবং বিজেপি নেতারা বলছিলেন, ‘‘কী হবে দেখতে পাবেন। আমাদের জানা ছিল, কী হতে চলেছে, কী করার চেষ্টা চলছে এবং কী হচ্ছে, সব একসূত্রে গাঁথা। ঘটনা ঘটাও, বিব্রত কর, এ সব বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।’’ মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে আসছেন বলে জানান কুণাল।’’ তবে তিনি জানিয়েছেন,  সিবিআই-এর হাতে যখন মামলা গিয়েছে, তখন সঠিক পথে তদন্ত হওয়া চাই। রাজ্য সবরকমের সহযোগিতা করবে। কিন্তু যদি ন্যায় বিচার না হয়, বিজেপি-কে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করা হয়, ঘটনার তদন্তের পরিধির বাইরে গিয়ে যদি প্রতিহিংসামূলক রাজনীতি হয়, তাহেল ছেড়ে কথা বলবে না তৃণমূল। গণ আন্দোলনের পথে হাঁটবে দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget