এক্সপ্লোর

Bogtui Case: ভাদু খুনে আর্থিক লেনদেন! খতিয়ে দেখছে সিবিআই, ফের তলব মিহিলাল-কিরণকে

CBI Bogtui Investigation: রামপুরহাট হত্যাকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ-সহ ৮ জনের ডিএনএ নমুনা ইতিমধ্যেই দিল্লিতে CFSL-এ পাঠানো হয়েছে।

নান্টু পাল, বীরভূম: বগটুইকাণ্ডে (Bogtui Case) ফের মিহিলাল শেখ এবং তাঁর ভাইপো কিরণ শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। রবিবার নয়ন শেখ নামে এক গ্রামবাসীকেও ডেকে পাঠান কেন্দ্রীয় গোয়েন্দারা। নয়ন বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার। এই গ্রাম পঞ্চায়েতেরই উপ প্রধান ছিলেন ভাদু শেখ (Bhadu Sheikh Murder)। নয়নকে জিজ্ঞাসাবাদ করে ভাদু খুনের ঘটনায় আর্থিক লেনদেনের বিষয় রয়েছে কিনা, জানতে চাইছে সিবিআই। গোয়েন্দা দফতর সূত্রে এমনই খবর মিলেছে। 

ভাদু খুন এবং অগ্নি সংযোগ, দুইয়ের তদন্তেি সিবিআই

বগটুই কাণ্ডে সম্প্রতি যে ১০ জন চাকরি দেওয়া হয়, কিরণ তাঁদের মধ্যে অন্যতম।  রামপুরহাট স্বাস্থ্য বিভাগের অধীনে চাকরি হয়েছে তাঁর। রামপুরহাটের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের দফতরে চাকরি পেয়েছেন মিহিলাল। চাকরি দিয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতে রক্ষা করেছে বলে মানলেও, সিবিআই-এর উপরই আস্থা রাখছেন তিনি।

রামপুরহাট (Rampurhat Fire) হত্যাকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ-সহ ৮ জনের ডিএনএ নমুনা ইতিমধ্যেই দিল্লিতে CFSL-এ পাঠানো হয়েছে। ওই নমুনা মৃতদের ডিএনএ-এর সঙ্গে মিলিয়ে দেখা হবে। স্বজনহারা পরিবারগুলির অভিযোগ, তাঁদের দিয়ে দেহ শনাক্ত না করেই শেষকৃত্য সেরে ফেলা হয়। তার প্রেক্ষিতেই স্বজনহারাদের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। 

আরও পড়ুন: Anubrata Mondal: আজ ফের CBI-এর তলব অনুব্রতকে, ভোট পরবর্তী হিংসার তদন্তে দুপুরে হাজিরার নির্দেশ

ভাদু হত্যা এবং অগ্নিসংযোগ, দুই ঘটনার তদন্তভারই সিবিআই-এর হাতে উঠেছে। তদন্তে নেমে গোয়েন্দারা জানাতে পেরেছেন, ঘটনার দিন শুধু বগটুইয়ের পূর্বপাড়ায় ভাদু শেখের পাড়া থেকে নয়, অন্য জায়গা থেকেও দুষ্কৃতীরা এসেছিল। অগ্নি সংযোগের রাতে রামপুরহাটের বগটুই গ্রামে কখন ঢুকেছিল দুষ্কৃতীরা? তার পর কখন সেখানে পৌঁছেছিল পুলিশ? তা নিয়ে এখনও পর্যন্ত নানা বিস্ফোরক দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে গ্রামে ঢোকার রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই রাতের ঘটনাক্রম ধরা পড়েছে।

ঘটনার দিন দুষ্কৃতীরা কখন ঢুকেছিল গ্রামে, পুলিশ পৌঁছেছিল কখন, যাচাই করছেন গোয়েন্দারা

ওই ফুটেজে দেখা গিয়েছে, ওই দিন রাত ৮টা বেজে ৩৬ মিনিটে গ্রামে একের পর এক বাইক ঢুকতে এবং বেরোতে শুরু করে। রাত আটটা সাতচল্লিশ নাগাদ দেখা যায়, গ্রাম থেকে আরও অনেকে বাইরের দিকে, সম্ভবত ভাদু যেখানে খুন হন, সেদিকেই এগোয়।  সিসিটিভি ফুটেজে দেখা যায়, এরপরই আচমকা একটা তৎপরতা তৈরি হতে। রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ দেখা যায়, অনেকে ছুটতে ছুটতে গ্রামের ভিতরে যাচ্ছেন। এর পরই গ্রামে ঢুকতে শুরু করে পরপর বাইক। তাতে  এক দোকানদার তড়িঘড়ি দোকান বন্ধ করে দেন।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget