এক্সপ্লোর

Rampurhat Fire: 'ঘটনা ধামাচাপা দিতেই সিট গঠন সরকারের', অভিযোগ মহম্মদ সেলিমের

নানুরের পর এবার রামপুরহাট, ২ দশক পরে বীরভূমে ফের হত্যালীলা। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩।

কলকাতা: রামপুরহাটে (Rampurhat Fire) গণহত্যার অভিযোগে সরব  হলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। “ঘটনা ধামাচাপা দিতেই সিট গঠন সরকারের,’’ অভিযোগে সরব হলেন মহম্মদ সেলিম। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এসপি মারফত, পুলিশের মারফত তোলাবাজির টাকা ঘুরে ফিরে আসে ভাইপোর অ্যাকাউন্টে। যেখান থেকে হামলা হয়েছে।‘’ “বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার করুক পুলিশ।’’ দাবি সেলিমের। তাঁর অভিযোগ, “SIT ধামাচাপা দেবে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। যাঁরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তাঁরা অনেকেই প্রাণ বাঁচাতে ঝান্ডা ধরেছে তৃণমূলের। সাধারণ মানুষ নিরাপদ নয়। পুলিশও নিরাপদ নয়।’’

ঠিক কী ঘটেছে রামপুরহাটে? 

নানুরের পর এবার রামপুরহাট, ২ দশক পরে বীরভূমে ফের হত্যালীলা। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু।

রিপোর্ট তলব স্বরাষ্টমন্ত্রীর: রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।

চড়ছে রাজনৈতিক পারদ: রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই আইনের শাসন, ট্যুইট রাজ্যপালের। মুখ্যসচিবের কাছে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট তলব রাজ্যপালের। রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। ওয়াকআউট বিজেপি বিধায়কদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এদিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতিতে উল্লেখ করেন, “দুঃখজনক ঘটনা, সরকার কঠোর পদক্ষেপ করছে।’’ মুখ্যমন্ত্রীর নির্দেশে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের প্রতিনিধি দল। বাংলায় ৩৫৬, কিংবা ৩৫৫ ধারা জারির দাবি অধীর চৌধুরীর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: Coochbehar News: জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা, কোচবিহারে অপসারিত পঞ্চায়েত প্রধান

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget