এক্সপ্লোর

Ranikuthi: গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চালকের

Ranikuthi News: নদিয়ার ধুবুলিয়ায় শনিবারের মর্মান্তিক ঘটনায় উঠে আসছে হৃদরোগের সম্ভাবনা। ঠিক তার পরের দিন কলকাতায় চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক চালকের। 

সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার, কলকাতা: চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে চালকের মৃত্যু! রবিবারের সকালে এমনই ঘটনার সাক্ষী হল কলকাতার রানিকুঠি। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গড়িয়ার বাসিন্দা ওই গাড়িচালকের।

ম্যাচ খেলতে নেমে মাঠে অসুস্থ হয়ে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু। নদিয়ার ধুবুলিয়ায় শনিবারের মর্মান্তিক ঘটনায় উঠে আসছে হৃদরোগের সম্ভাবনা। ঠিক তার পরের দিন কলকাতায় চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক চালকের। 

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি গড়িয়ার শ্রীরামপুরের বাসিন্দা। এই মৃত্যুর কারণ হিসেবেও জোরাল হচ্ছে হৃদরোগের সম্ভাবনা।

ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল ৮টা ২৫ মিনিট। স্থানীয় সূত্রে খবর, টালিগঞ্জের দিক থেকে গড়িয়াগামী একটি গাড়ি রানিকুঠির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। আওয়াজ শুনে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চালককে তাঁর আসনে সঙ্কটজনক অবস্থায় দেখতে পান তাঁরা। প্রত্যক্ষদর্শীর দাবি, তখন খুব খারাপ অবস্থায় ছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বুকে পাম্প করার চেষ্টা করি। পুলিশে খবর দিই। পরে শুনলাম মারা গিয়েছেন। প্রথমে বাঙ্গুর হাসপাতাল, সেখান থেকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চালককে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। 

এ দিন ভরদুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় এক মহিলার (Woman death)। রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) কাঁকসার ঘটনা।

কাঁকসার আড়া মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃত ওই মহিলার নাম সবিতা গরাই। তিনি কাঁকসার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। ওই মহিলা এদিন ছেলের সঙ্গে বাইকে (Bike) করে মুচিপাড়া থেকে আসছিলেন। সেই সময়েই প্রচণ্ড গতিতে এগিয়ে আসা একটি ট্রাক (Speeding truck) ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা মুচিপাড়ার এক মার্বেলের দোকানে গিয়েছিলেন মার্বেল পছন্দ করে কিনতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget