এক্সপ্লোর

Rash Mela 2022 : একদিকে শ্যামের মন্দির, আরেকদিকে মাজার, যুগ যুগ ধরে সম্প্রীতির রাসের সাক্ষী বাংলা

Rash Mela 2022 : কোভিড আবহ কাটিয়ে  দু'বছর পর রাসকে কেন্দ্র করে ফের বসেছে মেলা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : কার্তিক পূর্ণিমায় ঐতিহ্যের রাস, সেই উৎসবেই মাতোয়ারা পূর্ব মেদিনীপুর। ময়না থেকে পটাশপুর, রীতি মেনেই চলছে উত্সব। চারিদিকে পরিখা ঘেরা ময়নাগড়ের একদিকে রয়েছে  শ্যামসুন্দরজিউয়ের মন্দির, আর অন্যদিকে রয়েছে মাজার। বিখ্যাত ময়নাগড়ের সম্প্রীতির রাস । এবছর  ৪৬২ বছরে। কোভিড আবহ কাটিয়ে  দু'বছর পর রাসকে কেন্দ্র করে ফের বসেছে মেলা। এখানকার শ্যামসুন্দরজিউয়ের নৌবিহার আজও ঐতিহ্য ও আভিজাত্যের সাক্ষ্য বহন করে চলেছে।

কার্তিক পূর্ণিমার রাতে নৌ-রাসযাত্রা
ময়নাগড়ের রাসমেলা এই জেলায় বেশ প্রাচীন ও সমারোহপূর্ণ। এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার রাতে নৌ-রাসযাত্রা। হাজার হাজার মানুষের সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে। 

ইতিহাস বলছে, ১৫৬১ সালে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার তদানীন্তন রাজা গোবর্ধনানন্দ বাহুবলীন্দ্র প্রচলন করেন ময়নাগড়ের রাস উৎসবের। বাহুবলিন্দ্র পরিবারের এই ময়নাগড়ের রাস সম্প্রীতির এক অনন্য নিদর্শন।  রাজবাড়ির একদিকে রয়েছে কুলদেবতা শ্যামসুন্দরজিউ অর্থ্যাৎ কৃষ্ণের মন্দির, আর অন্যদিকে রয়েছে মাজার। আর পুরো রাজবাড়িটি পরিখা দিয়ে ঘেরা।

 হিন্দু - মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের রাস

লাউসেনের ধর্মমঙ্গল কাব্যে উল্লেখ আছে এই ময়নাগড়ের।  ময়নাগড়ের রাস উৎসব ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মত। তবে করোনা আবহে গত দুবছর সেভাবে জাঁকজমক না হলেও এবারে ময়নার রাস ফিরে পেয়েছে পুরনো মেজাজ। এখানে হিন্দু - মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই রাস উৎসব করে আসছেন। 

মন্দির দর্শন করলেন অসংখ্য পুণ্যার্থী

চারিদিকে জলে ঘেরা  ময়নাগড়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকো। সেই নৌকোয় করে এদিনও মন্দির দর্শন করলেন অসংখ্য পুণ্যার্থী।  ময়না রাস উৎসবের বিশেষত্ব হলো রাসপূর্ণিমার দিন শ্যামসুন্দরজিউয়ের নৌকাবিহার। মঙ্গলবারও একটি নৌকোকে ভালো করে সাজিয়ে শ্যামসুন্দরজিউকে নিয়ে নৌবিহার করানো হয়।

১৯৭০ সাল থেকে স্থানীয় মেলা কমিটির উদ্যোগে এই রাসমেলা হয়ে আসছে। ময়নাগড়ের রাসমেলায় প্রত্যেকদিনই সকালে ঠাকুরকে নৌকায় করে নিয়ে আসা হয় রাসমঞ্চে। সারাদিন পূজার্চনার পর ফের নৌকায় করে ঠাকুর চলে যান রাজবাড়ির মন্দিরে। নৌ-রাস যাত্রার অপরূপ  দৃশ্য দেখতে অসংখ্য মানুষ ভিড় করেছেন। 

                                                                                                                

 

                                                                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget