এক্সপ্লোর

Puri Jagannath Temple: একাধিক শব্দের পেটেন্ট চেয়ে আবেদন, জানাল পুরীর মন্দির কর্তৃপক্ষ

Rath Yatra 2025: রাত পোহালেই ভক্তেরা টান দেবেন রথের দড়িতে। কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুরী বনাম দিঘা।

অর্ণব মুখোপাধ্যায়, পুরী: জগন্নাথ ধাম ও মহাপ্রসাদ নিয়ে তুঙ্গে বিতর্ক। এই আবহে মন্দির সংক্রান্ত একাধিক শব্দের পেটেন্ট চেয়ে আবেদন করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। জানালেন মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাঁধী। তিনি জানিয়েছেন, জগন্নাথ ধাম একটাই। আর কোথাও তা হতে পারে না। 

রাত পোহালেই ভক্তেরা টান দেবেন রথের দড়িতে। কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুরী বনাম দিঘা। রথের পথে টান পড়েছে রাজনীতির দডিতে। জগন্নাথদেবকে ঘিরেও শুরু হয়েছে রাজনীতির আমরা-ওরা। শুরু হয়েছে ধাম বিতর্ক। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে যখন তৃণমূলের প্রচার তুঙ্গে, তখন রথ থেকে উল্টো রথ- একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এই আবহে মন্দির সংক্রান্ত একাধিক শব্দের পেটেন্ট চেয়ে আবেদন করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাঁধী জানিয়েছেন, "জগন্নাথ ধাম একটাই। পুরীর মন্দির বা মহাপ্রসাদের মাহাত্ম্যও সবাই জানে। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। তবে এবারে মন্দির সংক্রান্ত শব্দের পেটেন্ট চেয়ে দ্বারস্থ হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। আমরা ট্রেড মার্ক, ওয়ার্ড মার্ক, সব কিছুর পেটেন্টের জন্য আবেদন করেছি।''

দিঘা-পুরীর প্রসাদ নিয়েও শুরু হয়েছে শাসক-বিরোধী প্রতিযোগিতা। যা নিয়ে রীতিমতো বিরক্ত পুরীর মহারাজ। গজপতি দিব্যসিংহ দেবের কথায়, "মন্দির করেছেন ভাল। জঘন্নাথ ধাম কেন। শ্রীক্ষেত্র ছাড়া ধাম হতে পারে না। ধাম নাম দিলেন, মহাপ্রসাদ দিলেন। সরকারকে বলব আইনের পথে হাঁটতে।''

এনিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি, ওড়িশার বিজেপি সরকারকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি (প্রধানমন্ত্রী) বলেন, সব কা সাথ, সব কা বিকাশ। তাহলে আপনি জ্বলছেন কেন? আপনার জ্বলন কেন হচ্ছে? আমি তো পুরীর জগন্নাথ মন্দিরকে সম্মান করি, আপনি দিঘার জগন্নাথ মন্দিরকে সম্মান করুন। যখন পুজো প্রথম হয় তখন রাজেশ দৈতাপতি এখানে ছিলেন। যিনি পুরীর একজন দৈতাপতি।''

এদিকে রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকত শহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রী, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও গতকাল পৌঁছে গেছেন দিঘায়। আজ দুপুরে রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget