এক্সপ্লোর

Rath Yatra 2025: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা-পুরী, সৈকত শহরে উপচে পড়ছে ভিড়, আজই নেত্র উৎসব

Rath Yatra Netra Utsav 2025 : রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা-পুরী, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে, আজই নেত্র উৎসব

নয়াদিল্লি: রথযাত্রার দিনে পুরনো চেহারায় পুরী, সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। জ্বর হওয়ার পর বলরাম, সুভদ্রা, জগন্নাথদেবকে নবযৌবন বেশ পরানো হয়। আজই নেত্র উৎসব, কাল জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা। রীতি অনুযায়ী রথের আগের দিন হয় নেত্র উৎসব, নবযৌবন বেশ।

আরও পড়ুন, কাঁকুরগাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের পর ৪ বছর গা ঢাকা ! অবশেষে CBI-এর জালে অন্যতম অভিযুক্ত

রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেও গতকাল পৌঁছে গেছেন দিঘায়। আজ দুপুরে রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা। তার আগে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সৈকত-শহরে এখন সাজো-সাজো রব।। অন্যদিকে, রথে নিজের কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতাও। এ নিয়ে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি কোনওপক্ষই। রথের রশিতে টান পড়বে শুক্রবার। আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথদেবের কৃপাদৃষ্টির জন্য় মরিয়া বাংলার শাসক-বিরোধী সব পক্ষ! দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবারই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথির রাস্তায় সারলেন জনসংযোগ।

অন্যদিকে, রথযাত্রা উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও।কলকাতা থেকে দিঘা, রথযাত্রাকে কেন্দ্র করে কার্যত পোস্টার-ব্যানারে ছেয়ে দিয়েছে তৃণমূল আর বিজেপি! কোথাও দিঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের পোস্টার!আবার কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া পোস্টার। তাতে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর ছবি। কোলাঘাট, থেকে নন্দকুমার, কাঁথি , সর্বত্র ধরা পড়ল একই ছবি!
 
 রথে কী কী পরিকল্পনা আপনার বা বিজেপির? সাংবাদিকের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, (শুক্রবার) বেলা ১২টার সময় কলকাতা। বিকেল ৪টের সময় ইসকন মেচেদার রথযাত্রা, ১ লক্ষ লোক নিয়ে হবে।  আমার, মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। মালদার মথুরাপুর, মানিকচকেরও ডাক আছে। দুনিয়ার ডাক আছে। আমরা বরাবর করি, নতুন করব। কারণ হালি হিন্দু সাজার জন্য মমতা কী করবে তার খবর রাখুন। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget