এক্সপ্লোর

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে TMC নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস

ED Arrested Biswajit Das: রাতভর জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস..

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) চতুর্থ গ্রেফতার। রাতভর জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস।

বিশ্বজিতের ফরেক্স ট্রেডিং কোম্পানি ছাড়াও আমদানি-রফতানির ব্যবসা রয়েছে। ED-র দাবি, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। ফরেক্স ট্রেডিং ছাড়াও বিশ্বজিতের সোনার কারবার রয়েছে। ED-র দাবি, ভুয়ো আমদানি-রফতানি দেখিয়ে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়। গতকাল সকালে বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে হানা দেয় ED। একইসঙ্গে মেট্রোপলিটন এলাকায় তাঁর আরও একটি ফ্ল্যাট, বাগুইআটির অফিস-সহ ৬টি জায়গায় চলে তল্লাশি।

অপরদিকে, সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তাঁকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক-দু কোটি বা পাঁচশো-হাজার নয়, রেশনে দুর্নীতির অঙ্কটা ৯ থেকে ১০ হাজার কোটি টাকা! এমন কি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইডি! আর এই আবহেই, পেট্রাপোল সীমান্তে শঙ্কর আঢ্যর অফিসে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। সেখানে গিয়ে দেখা গেল, বন্ধ হয়ে পড়ে রয়েছে শঙ্কর আঢ্যের মানি এক্সচেঞ্জের অফিস। 

পেট্রাপোলে রয়েছে শঙ্কর আঢ্যর মানি এক্সচেঞ্জের অফিস। ২০-৩০ বছর ধরে সেখানে শঙ্কর আঢ্য কারবার চালাচ্ছেন বলে জানাচ্ছে চেক পোস্ট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন।  শঙ্কর আঢ্যর পাড়ারই শিল্পী তাঁর বিরুদ্ধে এনেছিলেন বিস্ফোরক অভিযোগ। পেট্রাপোল চেক পোস্ট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক ঘোষ বলেন, 'এই অফিস খোলা হয়নি,বাংলাদেশে ভোট চলছে বলে বন্ধ। ২০-৩০ বছর ধরে ব্যবসা করে। ওর ওখান থেকেই অনেক লাইসেন্স আমার বের করিয়েছে।'

আরও পড়ুন, আজ সরস্বতী পুজোয় দুর্যোগের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা কোথায় কোথায় ?

কিন্তু এলাকায় ঠিক কতখানি প্রভাব প্রতিপত্তি ছিল শঙ্কর আঢ্যর? বনগাঁর শিমূলতলা এলাকার বাসিন্দা সিন্টু ভট্টাচার্য। পেশায় শিল্পী সিন্টুকাজ করেন বিভিন্ন মূর্তি তৈরির। শঙ্কর আঢ্যর বিরুদ্ধে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ করছেন তিনি। যিনি আবার তৃণমূল কর্মীও। শিল্পী ও তৃণমূলকর্মী  সিন্টু ভট্টাচার্য বলেন, বছরখানেক আগে একটি সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ অনুষ্ঠানে বলেছিলাম জ্যোতিপ্রিয় উত্তর ২৪ পরগনাকে পুরো নষ্ট করে দিচ্ছে ,বিষয়টি দেখতে বলে অনুরোধ করেছিল। এরপরই জ্যোতিপ্রিয় ও শঙ্কর আঢ্য মিলে থানায় একাধিক কেস করে। বাড়িতে হামলা হয় শঙ্করের নেতৃত্বে বলে অভিযোগ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget