এক্সপ্লোর

Jyotipriyo Mullick : 'নির্দোষ' প্রমাণে কী তথ্য দেবেন জ্যোতিপ্রিয় ? আজ আদালতে পেশ করা হবে ইডির হাতে গ্রেফতার মন্ত্রীকে

Ration Scam : নিজেকে আগামী ৬ তারিখ নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। দলের শীর্ষ নেতৃত্বে সব জানে বলে তিনি দাবি করাতে তৈরি হয়েছিল প্রবল রাজনৈতিক তরজাও।

আবীর দত্ত, প্রকাশ সিনহা, কলকাতা : আদালতেই কি মুখ খুলবেন জ্যোতিপ্রিয় মল্লিক ? কী তথ্য সামনে আনবেন তিনি ? নিজের দাবিমতো 'নির্দোষ' প্রমাণে নতুন কোন কথা জানাবেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ? রাজ্য রাজনীতির সব নজর আপাতত সেদিকেই। রেশন বন্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। প্রথম পর্বের হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ করা হবে রাজ্যের বনমন্ত্রীকে। 

ইডি (ED) সূত্রের খবর, সেখানে ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিকের হেফাজত বৃদ্ধির পক্ষেই সওয়াল করবে তাঁরা। গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি কোম্পানি থেকে শুরু করে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে টানা তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, সেই তল্লাশিতে ইডির হাতে এসেছে একাধিক হিসেব, তথ্য। সেগুলোই মন্ত্রীকে তাঁদের হেফাজতে রাখতে ঢাল হিসেবে ইডি ব্যবহার করতে পারে বলেই সূত্রের খবর।

অপরদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক এজলাসে দাঁড়িয়ে কী বলেন সেদিকেই তাকিয়ে সকলে। গত ৩ নভেম্বর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পথে যাওয়ার সময় রাজ্যের মন্ত্রী দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সব জানেন বলে দাবি করার পাশাপাশি তিনি নিজেকে আগামী ৬ তারিখ নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। দলের শীর্ষ নেতৃত্বে সব জানে বলে তিনি দাবি করাতে তৈরি হয়েছিল প্রবল রাজনৈতিক তরজাও।

তাই আজ এজলাসে রাজ্যের মন্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণে নতুন কোন তথ্য সামনে আনবেন, সেদিকেই সকলের নজর। আদালত কক্ষে নাকি সেখানে যাওয়ার পথেই কোনও নতুন কোনও বিস্ফোরক তথ্য সামনে রাখবেন জ্যোতিপ্রিয়, নজর সেদিকেই। 

এদিকে সূত্রের খবর, রেশন-কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে বেশ কিছু কোম্পানির নাম। ওই সব সংস্থায় বাকিবুর রহমানের জড়িত থাকার প্রমাণও মিলেছে। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আরও একটি সংস্থার হদিশ মিলেছে। যারা বাকিবুর-মডেলেই চাল কল, আটা কল, কর্পোরেট অফিস-সহ কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছে। এই সমস্ত সংস্থায় রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে বলে মনে করছে ED। সেই সমস্ত তথ্য প্রমাণ দাখিল করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আরও জেরা করার জন্য আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহল তাই তাকিয়ে এজলাসে আজ ঠিক কী হয়, সেদিকে।

আরও পড়ুন- বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্তর সঙ্গে বাংলার রেশন দুর্নীতির যোগ !

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'
Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget