এক্সপ্লোর

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ফের তোলপাড়! রাজ্যজুড়ে তল্লাশি ইডির

ED on Ration Scam: এদিন কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর-সহ ৭ জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি।

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের অ্যাকশনে ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে সরকারি কর্মী ও রেশন ডিস্ট্রিবিউটাররা। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর-সহ ৭ জায়গায় ম্যারাথন তল্লাশি ইডির। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ কলকাতার একটি অফিসেও চলেছে তল্লাশি। বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের

রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। কলকাতা থেকে কল্য়াণী, বারাসাত থেকে বেলদা, ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। এরমধ্য়ে একাধিক ব্য়বসায়ীর বাড়ি, গুদাম, রেশন ডিলার-ডিস্ট্রিবিউটরদের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। কল্য়াণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে চলে তল্লাশি।  

কোথায় কোথায় তল্লাশি:
চক্রবেড়িয়া: চালকল ব্য়বসায়ীর বাড়িতে ED
দেগঙ্গা: সমবায় ব্য়াঙ্কে ED
বারাসাত: অফিসারের ফ্ল্য়াটে হানা
বাসন্তী: রেশন ডিলারের বাড়িতে তল্লাশি
জয়নগর: রেশন ডিস্ট্রিবিউটরের বাড়িতে ED
কল্য়াণী: ফুড ইন্সপেক্টরের বাড়িতে ED
বেলদা: চাল ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি

কলকাতা ও ৪ জেলার ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি চালাল ইডি। এদিন সকালে, ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে লোহা সাউ নামে এক চালকল ব্য়বসায়ীর বাড়ি ও গোডাউনে হানা দেন ইডি অফিসাররা। অভিযোগ, এই ব্য়বসায়ীর মাধ্য়মে বছরের পর বছর রেশন দোকানের চাল সহ বিভিন্ন সামগ্রী বাইরে পাচার হয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে যে একাধিক নাম পাওয়া গিয়েছে, তার মধ্যেই এই নাম উঠে এসেছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের বেলদায় স্বদেশকান্তি বেরা নামে এক চালকল ব্য়বসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। রেশনের চাল, খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে এই ব্য়বসায়ীর বিরুদ্ধে। একটি ঘরে তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অন্য় একটি দল বাড়ি জুড়ে তল্লাশি চালাচ্ছে।

অন্য়দিকে, রেশন দুর্নীতির তদন্তে এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার, হামাদামা আজিজ নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্য়াঙ্কে হানা দেয় ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ, কৃষকদের থেকে ধান কেনাকে কেন্দ্র করে যে দুর্নীতি, খাদ্য় দফতরে যে দুর্নীতি হয়েছিল, রেশন বন্টন দুর্নীতি মামলায় এর আগেও উঠে এসেছে। ভুয়ো অ্য়াকাউন্ট দেখিয়ে, ভুয়ো কৃষক দেখিয়ে ধান কেনাবেচা, বড় চক্র সক্রিয়, সেই তদন্ত করতেই ইডি আধিকারিকরা সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছন। দেগঙ্গার আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির হিসেবরক্ষক মহেশ্বর পাল বলেন, 'গত কয়েক বছর ধরে, অনলাইনে ধান কেনা হচ্ছে। অর্থাৎ, কৃষকদের অ্য়াকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তার আগে সরাসরি এখান থেকে ধান কেনা হত।'

রেশন দুর্নীতির তদন্তে,দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে এক রেশন ডিলারের গোডাউনে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, ক্য়ানিং বাসন্তী সহ একাধিক জায়গায় এই ডিলারের থেকে রেশন সরবরাহ হয়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরেও চলে তল্লাশি অভিযান। শুক্রবার সাত সকালে, জয়নগর থানার বহড়ু বাজার এলাকায়, রেশন ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, জয়নগর ১, ২ ও কুলতলি ব্লকে রেশন বণ্টনের দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর বাড়ি ও গোডাউন দু জায়গাতেই হানা দেন ইডির আধিকারিকরা। 

এদিন বারাসাতে যশোর রোডের ধারে, বনমালীপুরে একটি সরকারি আবাসনেও তল্লাশি চালায় ইডি। এই আবাসনের একটি ফ্ল্য়াটে থাকেন, খাদ্য় দফতরের এক আধিকারিক। নদিয়ার কল্য়াণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতেও হানা দেন ইডি অফিসাররা। যদিও অসুস্থতার কারণে, বাড়িতে ছিলেন না তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget