এক্সপ্লোর

Jyotipriya Mallick: 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, ভাল নেই কিডনি', ফের জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র

Ration Scam: ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। বলা হয়েছে, 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়।'

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) দীর্ঘদিন ধরেই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয়।                               

ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। বলা হয়েছে, 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়। এছাড়াও একাধিক রোগে ভুগছেন জ্যোতিপ্রিয়, অন্তত এক মাসের জন্য তাঁকে ছাড়া হোক'। 

তবে এখনই হেফাজত থেকে ছাড়তে নারাজ ইডি।  ইডির তরফে বলা হয়েছে, ইডি-র হাসপাতালে ওঁর চিকিৎসা হচ্ছে। আমরা মনে করি না বাইরে চিকিৎসার প্রয়োজন আছে, সওয়াল ইডি-র আইনজীবীর। 'রেশন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী যে সরাসরি যুক্ত, তার তথ্যপ্রমাণ আছে, এই মূহূর্তে জামিন দিলে সমস্যা হবে, জামিন-আর্জির বিরোধিতায় সওয়াল ইডি-র। এ বিষয়ে আগামী সপ্তাহে রায় দেবেন বিচারক। 

এদিকে,  রেশন দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। সেই রিপোর্টে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলার তদন্ত চলছে। বাকি, ২টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের। 

রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৭ জুনের মধ্যে রেশন দুর্নীতি নিয়ে, নিজেদের বক্তব্য জানাবে ED। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। 

সম্প্রতি, লালবাজারের তরফ থেকে, সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার, এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো হয় নির্দেশিকা। ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত,  কোথায় কোথায় রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে? কী কী অভিযোগ জমা পড়েছে? দায়ের হওয়া FIR-গুলির নম্বর কী? কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? সেই তথ্য জানতে চাওয়া হয় লালবাজারের তরফে। 

এরপরই সোমবার কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে বলেছেন, রেশন দুর্নীতির যে ৬টি মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, সেগুলি আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget