এক্সপ্লোর

Ratna On Sovan : 'দল যদি মনে করে যে, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব..', তৃণমূলে কাননের কামব্যাকে কী বললেন রত্না ?

Ratna On Sovan TMC Join: তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনে মুখ খুললেন রত্না চট্টোপাধ্যায়।

কলকাতা: তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে একাধিক ইস্যুতে এদিন মুখ খুললেন তিনি। 

আরও পড়ুন, তৃণমূলে ফিরলেন শোভন, বললেন, 'আমার ধমনী, শিরায়..'

এদিন তিনি  এবিপি আনন্দ-কে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিন সপ্তাহ আগে NKDA-র চেয়ারম্যান করেছেন মমতাদি। এবং তখন থেকেই কথা ছিল যে, উনি জয়েন করবেন। সময়ের অপেক্ষা ছিল। আজকে উনি জয়েন করেছেন। আমি অবশ্যই স্বাগত জানাব। ধমনি-রক্ততে যদি তৃণমূলই থাকে, তাহলে আমার কোনওদিনও মনে হবে না, আমি আরেক দল, যেটা একদম নৈতিকতার দিক থেকে তৃণমূলের সঙ্গে একদমই মেলে না, বিজেপিতে..। উনি যদি কংগ্রেসে আবার ফিরে যেতে আলাদা কথা ছিল। উনি বিজেপিতে চলে গেলেন। দল যদি মনে করে যে, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব, বা রত্নাকে দেব না, দলের সিদ্ধান্ত এখানে আমার কিছু বলারই নেই। যতদিন সুস্থ থাকবেন কাজ করুন, আর কখনও, মমতাদির সঙ্গে রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাই ছেড়ে দিলাম, চলে গেলাম, কাজ করব না, ঘরে বসে গেলাম, এটা করবেন না। কাজ করুন, সুস্থ থাকুন।'

জল্পনার অবসান।অবশেষে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্য়ায়।অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক!দার্জিলিংয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ!তারপর NKDA-র চেয়ারম্য়ান পদ পাওয়া! গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছিল শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে ফেরা কার্য়ত সময়ের অপেক্ষা! শেষ অবধি তাই হল!তৃণমূলে ঘরওয়াপসি হল শোভন চট্টোপাধ্যায়ের। ফের কাননে ফুটল ঘাসফুল।

মুখ্যমন্ত্রীর বরাবরের ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায়! ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য! কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্য় সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন তিনি। ছিলেন ফিশারি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও।কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে, বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক! সেই সময় বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্য়ায়ও। মেয়র-মন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে যোগ দেন গেরুয়া শিবিরে।

দিনটা ছিল ২০১৯-এর ১৪ অগাস্ট! দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে মোদি-শাহের দলে নাম লেখান শোভন। বিজেপিতে যোগ দেওয়ার পর মোদি-অমিত শাহের প্রশংসা যেমন শোভন চট্টোপাধ্য়ায়ের গলায় শোনা গেছিল, তেমনই মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে কোনও কটূ মন্তব্য় না করে, ভবিষ্য়তে তৃণমূলে ফেরার রাস্তাও কার্যত খোলা রেখেছিলেন তিনি।  ২০২০ সালে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। সহ আহ্বায়ক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন শোভন।
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget