এক্সপ্লোর

Recruitment Scam: অবশেষে ক্লাসরুমে শিলিগুড়ির অনামিকা! আজ স্কুলে যোগদান

Job Scam: আজ জলপাইগুড়ির স্কুলে শিক্ষিকা পদে যোগ দিলেন অনামিকা।

জলপাইগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিয়োগপত্র নিয়ে অবশেষে শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা রায়। নাটকীয় পট পরিবর্তনের পর অবশেষে হাসি ফুটল অনামিকার মুখে। প্রথমে দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে তৎকালীন মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার চাকরি পান ববিতা সরকার। নম্বরে তথ্যে কারচুপির অভিযোগে চাকরি হারান ববিতাও। মেধাতালিকায় পরবর্তী দাবিদার হিসেবে অনামিকাকে চাকরির নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ৪ মাস কেটে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। তারপরই তড়িঘড়ি অনামিকাকে নিয়োগপত্র দেয় পর্ষদ। এরপর আজ জলপাইগুড়ির স্কুলে শিক্ষিকা পদে যোগ দিলেন অনামিকা।

এদিন জলপাইগুড়ির (Jalpaiguri) আমবাড়ি হরিহর হাইস্কুলে স্কুলে যোগ দিলেন অনামিকা রায়।  পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক পদে যোগ দিলেন তিনি। তাঁকে ক্লাসরুমে নিয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে পরিচয় করান স্কুলের প্রধানশিক্ষক। এদিনই যোগদানের যাবতীয় নথিপত্র সংক্রান্ত কাজ হয়েছে। কেমন ছিল লড়াইটা? অনামিকা রায় বলেন, 'লড়াইটা কঠিন ছিল। সহজ ছিল না। আমার ছোট যমজ বাচ্চা আছে। যখন আদালতে যাই তখন ওরা আরও ছোট। ওদের বাড়ি রেখে হাইকোর্টে গিয়েছি। আমার চাকরিটা এতদিন অন্য কেউ করছিলেন। আমার মনে হচ্ছিল কবে চাকরিটা পাব। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবসময় ন্যায়ের পক্ষেই ছিলেন। আমিও আশা করেছিলাম, অবশেষে সেই ন্যায় পেয়েছি।'

এখনও চাকরি পাননি অনেকে। শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য অনেকে বসে রয়েছেন আন্দোলনে। তাঁদের পাশে দাঁড়িয়ে অনামিকা রায় বললেন, 'ওঁরাও যেন চাকরি পেয়ে যান। ৯০০ দিন পেরিয়ে গেল এখনও রাস্তায় বসে আছেন। আমি চাই অতি দ্রুত ওরা যেন চাকরি পান। ওরাও যোগ্য, ওরা কতদিন বসে থাকবেন।'

এদিন স্কুলের তরফে বলা হয়েছে, এদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার মিলেছে। আগেই রেকমেন্ডেশন লেটার হাতে এসেছিল। এদিন DI-এর নির্দেশ অনুযায়ী পলিটিক্যাল সায়েন্সের সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন অনামিকা রায়।

তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari)মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। ভুল তথ্য দেওয়ায় চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। 

আরও পড়ুন: 'আসল ওএমআর শিটের প্রতিলিপি না থাকলে টেট পরীক্ষার্থীদের নম্বর বিকৃত করা হয়নি বুঝবেন কী করে?' পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের

 

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget