এক্সপ্লোর

Manik Bhattacharya : চেন, আংটি, পৈতে আটকে রেখেছে ইডি ! ফেরৎ চেয়ে আবেদন জেলবন্দি মানিক ভট্টাচার্য-র

Recruitment Scam : তিনি বিচারককে বলেন, ১০ অক্টোবর গভীর রাতে তাঁর কিছু ব্য়ক্তিগত জিনিস ইডি অফিসাররা নিয়ে নেন। বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন কোথা থেকে ? জবাবে মানিক ভট্টাচার্য জানান, ইডি অফিসে।

প্রকাশ সিনহা, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আংটিকাণ্ডে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় প্রেসিডেন্সি জেলের সুপারকে। তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। এবার আংটি নিয়ে আদালতে আবেদন করলেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলবন্দি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। খোদ ইডির (ED) বিরুদ্ধে গলার চেন, আংটি, মাদুলি, পৈতে সহ ৬ টি জিনিস ফেরৎ না দেওয়ার অভিযোগ আনলেন তিনি।

'ব্যক্তিগত' জিনিসগুলি নেওয়া হলেও ইডির বিরুদ্ধে সিজার লিস্টে না দেখানো এবং নথি না দেওয়ার অভিযোগ আনলেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার এনিয়ে ইডির বিশেষ আদালতের বিচারকের দৃষ্টি আকর্ষণ করে জিনিসগুলো ফেরত পাওয়ার আবেদন জানান মানিক ভট্টাচার্য। আদালতে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, গত বছর ১০ অক্টোবর গ্রেফতারির সময় তাঁর সোনার চেন, আংটি, মাদুলি, পৈতে সহ ৬ টি জিনিস নিয়ে নেন ইডি অফিসাররা। ১০ বার চাওয়ার পরেও জিনিসগুলো ফেরৎ পাননি তিনি। 

মঙ্গলবার শুনানি চলাকালীন ইডির বিশেষ আদালতের বিচারককে মানিক ভট্টাচার্য জানান তাঁর কিছু বলার আছে। তিনি বিচারককে বলেন, ১০ অক্টোবর গভীর রাতে তাঁর কিছু ব্য়ক্তিগত জিনিস ইডি অফিসাররা নিয়ে নেন। বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন কোথা থেকে ? জবাবে মানিক ভট্টাচার্য জানান, ইডি অফিসে। বিচারক জানতে চান, আপনি ওখানে ছিলেন ? জেলবন্দি মানিক জানান, সেদিন তিনি গ্রেফতার হয়েছিলেন। ইডি অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমার ও সুরিন্দর কুমার ছিলেন। রাত ১২ টায় কিছু জিনিস নিয়ে নেন। একাধিক বার বলেছেন। দিয়ে দেওয়া হবে বলা হয়েছে।

বিচারক মানিক ভট্টাচার্যকে বলেন, আপনি আবেদন করুন। আমি নির্দিষ্ট নির্দেশ দেব। মানিক জানান, তিনি পিপিকে বলেছেন। তখন বিচারক বলেন, তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে লিখিত আবেদন করার নির্দেশ দেন বিচারক। 

রাজ্য়ে শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু পাচার, রেশন বণ্টন দুর্নীতির তদন্ত করা কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করার অভিযোগ নতুন নয়। এবার খোদ কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধেই তাঁর জিনিস নিয়ে ফেরৎ না দেওয়া এবং সিজার লিস্টে সেগুলো না দেখানোর অভিযোগ আনলেন মানিক ভট্টাচার্য।

আরও পড়ুন- 'বান্ধবীর বাড়ির কাছে পোস্টিংও চাইতে পারেন কেউ' জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে তুলোধনা বিচারপতির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget