এক্সপ্লোর

Partha Chatterjee : "একদিন সত্যের জয় হবেই", আদালত থেকে বেরোনোর সময় বললেন পার্থ

Partha beside Party : জেলেই বড়দিন কাটবে পার্থ-সহ ৭ জনের

কলকাতা : 'একদিন সত্য সামনে আসবে'। ফের বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ আলিপুর আদালত থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister)। তিনি বলেন, "যারা আমার উপরে আস্থা রেখেছিলেন, তাঁরা আস্থা রাখুন। একদিন সত্যের জয় হবেই। আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি।"

এদিকে আজ ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্য়ায়ের। তাই জেলেই বড়দিন কাটবে পার্থ-সহ ৭ জনের। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনেরই ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। ৭ জনের জামিনের আবেদন খারিজ করে আলিপুর আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ-সুবীরেশদের।

বৃহস্পতিবার, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোককুমার সাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, ২ মিডলম্য়ান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে আলিপুর আদালতে তোলা হয়।  জামিনের আবেদন জানিয়ে, এজলাসে আজমল কাসভের প্রসঙ্গ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, ষড়ষন্ত্রের অভিযোগ করা হচ্ছে, কিন্তু, বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। বিস্তারিত তথ্য দিলে পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন যে, তিনি এটা করেননি। আজমল কাসভকেও বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মক্কেলকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না। 

পাল্টা জামিনের বিরোধিতা করে CBI'এর আইনজীবী বলেন, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক। শুনানি শেষে খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত ৭ জনের জামিনের আর্জি।

এদিকে দল দূরে থাকলেও, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে জানালেন শুভেচ্ছা। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে তোলার আগে বার্তা দেন পার্থ। প্রমাণ হল, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গেই আছেন, কটাক্ষ বিরোধীদের। ওঁর মন্তব্য নিজস্ব, দায় নেবে না দল, জানালেন কুণাল ঘোষ।

জামিনের আবেদন করে এ দিন আদালতে CBI হেফাজতে বগটুই কণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের প্রসঙ্গ তোলেন শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget