এক্সপ্লোর

Akhil on Suvendu: 'শুভেন্দু নিজেই দুর্নীতিগ্রস্থ, তদন্ত হোক', বিরোধী দলনেতার পাল্টা অখিল গিরি

Akhil Giri Attacks Suvendu on Recruitment Scam: শুভেন্দু এদিন বলেন, 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট।' আর এরপরেই পাল্টা আক্রমণ অখিল গিরির, কী দাবি কারামন্ত্রী ?

কলকাতা: বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআইয়ের ম্যারাথন অভিযান (CBI Raid)। বড়ঞায় ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিধায়কের পুকুর লাগোয়া জঙ্গলে নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ মিলেছে। নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) নিয়ে এদিন ফের বিস্ফোরক দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু এদিন বলেন, 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট।' আর এরপরেই পাল্টা আক্রমণ কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। তিনি এদিন বলেন,  'শুভেন্দু নিজেই দুর্নীতিগ্রস্থ, তদন্ত হোক।' 

দোরগড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন কারণে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মূলত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন ২০২৪ কে লক্ষ্য বানিয়েই বাংলায় গত কয়েকদিনে একাধিক ইস্যুতে শাসকদল এবং বিজেপির শীর্ষ নেতা-নেত্রীরা একে অপরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কখনও তা নিয়োগ দুর্নীতি, কখনও আবার তা আবাস প্রকল্প। কখনও আবার প্রতিশ্রুতি ভঙ্গে ইস্যুও উঠে আসছে। আর এমনই এক পরিস্থিতিতে এদিন শুভেন্দু অধিকারীকে ফের নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার বানিয়ে তৃণমূল বিধায়কদের আক্রমণ করেছেন।

মূলত বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআইয়ের ম্যারাথন অভিযানেই (CBI Raid) ফের ওঠে প্রসঙ্গ। বড়ঞায় ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিধায়কের পুকুর লাগোয়া জঙ্গলে নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ মিলেছে। আর এর পরেই শাসকদলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।   তিনি এদিন বলেন,  'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। ১০০ জন বিধায়ক চাকরিপ্রতি ১৫ থেকে ১৮ লক্ষ টাকা করে তুলেছেন। আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে। অন্তত ১০০জন তৃণমূল বিধায়ক এজেন্ট, কয়েকজন ২০১৬-তে টিকিট পাননি। চাকরিপ্রতি ৮-১০ লক্ষ টাকা পাঠাতে হয়েছে কলকাতায়।' আর স্বাভাবিকভাবেই এই কথার পরেই গর্জে উঠেছেন শাসকদলের হেভিওয়েটরা। শুভেন্দুর এই বিস্ফোরক দাবির পর তৃণমূলের আরেক হেভিওয়েট শান্তনু সেনও বিরোধী দলনেতার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আরও পড়ুন, CBI তল্লাশির পরই নতুন দল ঘোষণা বিভাস অধিকারীর

প্রসঙ্গত, রাজ্যের গত কয়েকমাসে ইতিমধ্য়েই শ্রীঘরে গিয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। জিজ্ঞাসাবাদে নাম উঠে এসেছে একাধিক নতুন চরিত্রের। 'মাথাকে ধরা হোক', ধরা হোক যখন দাবি তুলছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নের্তৃত্ব, ঠিক তখনই বামআমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেতারা। এদিকে সম্প্রতি বামেদের বর্ষীয়ান নেতা পাল্টা তৃণমূল-সহ বিজেপিকে একই সঙ্গে নিয়োগ দুর্নীতির ইস্য়ুতে তোপ দেগেছেন। যদিও ময়নার সভায় সম্প্রতি আরও একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,'দরজা খুললে টাকার পাহাড়, গোটা শিক্ষা দফতর জেলে।'  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget