এক্সপ্লোর

Recruitment Scam : ফের নিয়োগ দুর্নীতির তদন্তে অ্যাকশনে নামল ইডি, সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি

নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। সেখানে পৌঁছে গিয়েছে ইডি।

প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য , অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। শুক্রবার সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নাকতলায় কোথায় কোথায় ইডি অভিযান?

জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। সেখানে তল্লাশি অভিযান ইডি-র। এর পাশাপাশি, রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। ওই এলাকাতেই রাজীব দের মোট ৩ টি ঠিকানায় এদিন পৌঁছে যান ইডি আধিকারিকরা। রাজীব দে-র বাড়ির নীচেই তাঁর শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলে বাঁশদ্রোণীতেও। 

ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এর আগেও ৩-৪ বার রাজীব দে-কে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান। 

গোলপার্কে  স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেও ইডি

পাশাপাশি, এদিন গোলপার্কেও তল্লাশি অভিযান চালায় ইডি। সেখানে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ও তাঁর অফিসে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা।  
এর আগে গত মঙ্গলবারই রেশন দুর্নীতি ও আর্থিক দুর্নীতির তদন্তে সল্টলেক, সেক্টর ফাইভ, বাগুইআটি, মেট্রোপলিটন-সহ কলকাতার ৬ জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। গত ১৪ ফেব্রুয়ারি, রেশন দুর্নীতি মামলায় এক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিককে গ্রেফতার করে ED. রাতভর জিজ্ঞাসাবাদের পর  ED-র হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। ED-র দাবি, ফরেক্স ট্রেডিং কোম্পানি ছাড়াও আমদানি-রফতানির ব্যবসা রয়েছে বিশ্বজিতের। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সোনা কেনাবেচার মাধ্যমেও রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে কিনা। ইডির দাবি, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।  এই মামলায় আগেই ব্যবসায়ী বাকিবুর রহমান, প্রাক্তন খাদ্য়মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে।  ED-র রেডারে রয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান।                    

আরও পড়ুন :

'আমরা কি ক্রিমিনাল?' বাঁশের ব্যারিকেডে আটকাতেই বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ধুন্ধুমার পুলিশের

 

 

সেরা শিরোনাম

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ভিডিও

Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget