এক্সপ্লোর

Gopal Dalapati: ফের চমক, হদিশ মিলল গোপাল দলপতির নতুন সংস্থার

Gopal Dalapati: বেহালার বাসিন্দা ভ্রমণ সংস্থার মালিক বিশ্বনাথ গায়েনের দাবি, আরমান গঙ্গোপাধ্যায় নামেই চিনতেন গোপাল দলপতিকে।

কলকাতা: উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি। হদিশ মিলল গোপাল দলপতির (Gopal Dalpati) নতুন সংস্থার। বেহালার বাসিন্দা ভ্রমণ সংস্থার মালিক বিশ্বনাথ গায়েনের দাবি, আরমান গঙ্গোপাধ্যায় নামেই চিনতেন গোপাল দলপতিকে। মূলত আরমানের উদ্যোগেই ২০২১ সালের অগাস্ট মাসে উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি নামে একটি নতুন কোম্পানি চালু হয়। আরমান ছাড়াও যার অন্যতম অংশীদার ও ডিরেক্টর ছিলেন বিশ্বনাথ।                                                 

গোপাল দলপতির নতুন সংস্থার হদিশ: বেহালার ব্যবসায়ীর দাবি, টিকিট কাটাকে কেন্দ্র করেই আরমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। ব্যবসা বাড়াতে আরমানই নতুন কোম্পানি খোলার পরামর্শ দেন। কর্পোরেট মন্ত্রকেও নথিভুক্ত রয়েছে ওই সংস্থার নাম। যদিও বেহালার ব্যবসায়ীর দাবি, আরমান টাকা না দেওয়ায় কাজই শুরু করা যায়নি। গোপাল-হৈমন্তীর একাধিক সংস্থা খাতায়-কলমে বন্ধ থাকলেও, এই বিনোদন সংস্থাটি খোলা রয়েছে বলে দেখানো হয়েছে। প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে গোপাল ওরফে আরমান এই সংস্থা খুলেছিল? কোম্পানি খোলা রয়েছে বলে দেখানো হলেও, সেখানে কাজ শুরু হয়নি কেন?                                                       

কী দাবি গোপাল দলপতির? 

নিখোঁজ গোপাল দলপতির হদিশ মিলল। টেলিফোনে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দকে। গোপালের দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই দোষ ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে গোপালের খোঁজ মিলছে না। যদিও তাঁর দাবি, সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন। কলকাতায় ফিরে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে জানিয়েছেন গোপাল। পাশাপাশি, হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়। হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও দাবি করেছেন গোপাল। 

আরও পড়ুন: Vaccine: রুবেলা টিকাকরণের সময়সীমা বাড়াল রাজ্য স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget