এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র, তবে এখনই জেলমুক্তি নয়

Sujoy Krishna Get Bail On Recruitment Scam: হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও CBI-মামলায় হেফাজতে থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর। আজ ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে নতুন করে কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করল সিবিআই।

ED-র মামলায় হাইকোর্টে সুজয়কৃষ্ণ জামিন পেলেও জমা রাখতে হবে পাসপোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। শুনানির দিন হাজির থাকতে হবে। কোনও নথি বিকৃত করতে পারবেন না।নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বরও বদল করতে পারবেন না সুজয়কৃষ্ণ, নির্দেশ হাইকোর্টের।

গতকাল ফের আদালতে হাজিরা এড়িয়েলেন 'কালীঘাটের কাকু'। অসুস্থতার কারণে হাজির করানো যায়নি বলে আদালতে সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। জানালেন, সিবিআই জেরা করতে চাইলে জেলে গিয়ে করতে পারে। শান্তনু, সন্তুর পর এবার 'কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের করতে চায় সিবিআই।মূলত গতকাল ফের আদালতে গরবাজির ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বিশেষ সিবিআই আদালতে গতকাল রিপোর্ট দিয়ে জানানো হয়েছিল তিনি অসুস্থ, জেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিয়োগ-দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে শুনানিতে গতকাল তাঁর আইনজীবী বলেছিলেন, অসুস্থতার কারণে হাজির করানো যায়নি তাঁর মক্কেলকে। গত বছর, ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে গ্রেফতার করেছিল ED। সিবিআইয়ের হাতেও গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'কালীঘাটের কাকু'। সেই আগাম জামিনের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। 

অভিযুক্তকে হেফাজতে নিতে আদালতে আর্জি জানানোয় বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন -ED র মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে চাইছে সিবিআই? প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরের দিনই আবার কী করে Shown অ্যারেস্ট দেখানোর এবং হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইয়ের সংশ্লিষ্ট দফতর কেন পদক্ষেপ করবে না, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি। পাশাপাশি, তিনি মৌখিক নির্দেশ দিয়েছিলেন -যে সিবিআই এই মামলায় কিছু করবে না। 

আরও পড়ুন, বাংলাদেশ ইস্যুতে হুঙ্কার শুভেন্দুর, 'পালানোর রাস্তা পাবে না...'

সিবিআই সূত্রে খবর, য়োগ দুর্নীতির মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটর সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে। এবার তাঁরা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কারণ, সিবিআই সূত্রে খবর, তাঁদের হাতে বেশ কিছু ডিজিটাল প্রমাণ এসেছে যেখানে কিছু অডিও রেকর্ডিং আছে। তদন্তকারীদের অনুমান, অডিও রেকর্ডিংগুলি শান্তনু সন্তু ও কালীঘাটের কাকুর। যেখানে এক শীর্ষ নেতার নাম করে প্রাথমিকের নিয়োগ নিয়ে দর কষাকষি করছেন সুজয়কৃষ্ণ ভদ্র।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Anubrata Mondal:
"শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না", মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল
West Bengal News Live : 'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget