এক্সপ্লোর

Recruitment Scam : 'কীসের ভিত্তিতে ২৭০ জনকে অতিরিক্ত ১ নম্বর দিয়ে নিয়োগ?' প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে বোর্ড

Supreme Court of India : মামলা চলাকালীন পরীক্ষার OMR শিট কেন নষ্ট করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ২৭০ জন টেট পরীক্ষায় পাস না করলেও, তাঁদের চাকরির সুপারিশ করা হল কেন ? বৃহস্পতিবার প্রাথমিকে চাকরি বাতিল মামলায় এভাবেই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রশ্নের মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) ! একের পর এক প্রশ্নের মুখে পড়ে, উত্তর দেওয়ার জন্য সময় চাইলেন পর্ষদের আইনজীবী। 

২০১৪-র টেটের (TET) ভিত্তিতে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৭০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ডিভিশন বেঞ্চও একই নির্দেশ বহাল রাখায়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। ২০১৪ সালের টেটের ভিত্তিতে এই ২৭০ জন প্রার্থীর চাকরি হয় ২০১৭ সালে। কিন্তু সেই নিয়োগ ঘিরে প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ তুলে আসছিল চাকরিপ্রার্থীদের অপর অংশ !

এর আগে তাঁদের আইনজীবী, আদালতে অভিযোগ করেছিলেন, ২০১৪-র নিয়োগে প্রাথমিকে ৪২ হাজারের বেশি শূন্যপদ ছিল। কিন্তু নিয়োগ হয়েছিল ৪০ হাজারের কিছু বেশি পদে। তিনি এও দাবি করেন, প্রশ্ন ভুল থাকায়, ২ হাজার ৭৮৭ জন অতিরিক্ত এক নম্বর পাওয়ার যোগ্য বলে দাবি জানালেও, ২৭০ জনকে ১ নম্বর করে দেওয়া হয়। এরপর এদিন এই মামলার শুনানি হয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। সেখানে পরপর প্রশ্নের মুখে পড়েন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। আদালত প্রশ্ন তোলে, ২৭০ জন পরীক্ষার্থী টেট পাস করেননি। তা সত্ত্বেও তাঁদের চাকরির সুপারিশ করলেন কেন ? কীসের ভিত্তিতে ২৭০ জনকে নিয়োগের SMS পাঠিয়েছিল পর্ষদ ?

আদালতে প্রশ্ন ভুল ইস্যুতে ৬ নম্বর দেওয়া নিয়ে মামলা চলাকালীন পর্ষদের হলফনামায় কেন জানানো হয়নি যে, আগেই ২৭০ জনকে ১ নম্বর দিয়ে দেওয়া হয়েছে ? শূন্যপদ নিয়েও এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় পর্ষদকে। বিচারপতি প্রশ্ন তোলেন, ৪২ হাজার শূন্যপদের মধ্যে ২ হাজার পদ কেন ফাঁকা রাখা হয়েছিল ? নিয়োগের অধিকার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। পর্ষদ শুধু সুপারিশ করতে পারে। তাহলে ২ হাজার পদ বাদ রাখার কারণ কী ? মামলা চলাকালীন পরীক্ষার OMR শিট কেন নষ্ট করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন- ৫ বছরের ডিগ্রির বদলে ৩ বছরের ডিপ্লোমায় ডাক্তার ! মুখ্যমন্ত্রীর প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে

একের পর এক প্রশ্নের মুখে পড়ে, জবাব দেওয়ার জন্য সময় চান পর্ষদের আইনজীবী। ১৬ই মে, এই মামলার পরবর্তী শুনানি হবে। 

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget