এক্সপ্লোর

TMC News : নেতার ঘরে সরকারি ত্রাণসামগ্রী ! উদ্ধার বস্তাবন্দী হাঁড়ি, কড়াই, গামলা-সহ বহু জিনিস, ঘটনা কী ?

South 24 Parganas News : তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর - ২ ব্লকের সভাপতি নবকুমার বেতালের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : একের পর এক দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। জেলায় জেলায় আটক ও গ্রফতার পঞ্চায়েত প্রধান, সদস্য থেকে প্রাক্তন বিধায়করা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একেবারে দুর্বিষহ অবস্থা তৃণমূল কংগ্রেসের। এবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার কৃপারামপুর এলাকায় এক নেতার নামেও উঠল ভয়ঙ্কর অভিযোগ।                                        

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর - ২ ব্লকের সভাপতি নবকুমার বেতালের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা নবকুমার বেতালের বাড়িতে ২০২০ সালের বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা ভেঙে বস্তাবন্দী সামগ্রী, হাঁড়ি, কড়াই, গামলা-সহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রী দেখতে পান। তাঁদের দাবি, গরিব মানুষের মধ্যে বিতরণ না করে ওই সামগ্রী নিজেরা আত্মসাৎ করছে। নবকুমার বেতালের স্ত্রী সোমাশ্রী বেতাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের মনোনীত প্রার্থী। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে। কেন ত্রাণ সামগ্রী বিলি করা হয়নি? ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। 

আরও পড়ুন - খাটের নিচে সরকারি ত্রাণ সামগ্রী, কী করতেন TMC'র পঞ্চায়েত প্রধান ? ফাঁস হতেই আটক                 

আবার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাওয়া গেলো বিপুল পরিমান সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে আটক করা হয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানকে। যার নাম লক্ষ্মণ চক্রবর্তী। ইনি সন্দেশখালি ২ ব্লকের দূর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান। খাটের নীচে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, সরকারি শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন জিনিস।                  

অন্যদিকে আবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান দেয় স্থানীয়রা। 

Advertisement

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget