এক্সপ্লোর

Remal Cyclone Kolkata Metro : পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাক জলে ডুবে, বিপর্যস্ত মেট্রো পরিষেবা

Kolkata Metro Service Disrupted : পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায়, মেট্রো চলাচল ব্যাহত। জল বার করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  রেমালের ( Cyclone Remal Update ) জেরে প্রবল বৃষ্টিতে গাছ পড়ে বিপর্যস্ত শিয়ালদা দক্ষিণ লাইনের রেল চলাচল। আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ চলাচল। তাতেই মাথায় হাত যাত্রীদের । এবার দুর্ভোগের খবর মেট্রোযাত্রীদের জন্যও। 

পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল জমে সাঙ্ঘাতিক পরিস্থিতি। জল জমায় মেট্রো পরিষেবাও ব্যাহত। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। তারপর আর চলছে না মেট্রো রেল। আবার পরিষেবা পাওয়া যাবে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত। মাঝের স্টেশনগুলিতে পরিষেবার পাওয়া যাবে না। 

ফলে,  সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় মেট্রো যাত্রীরা। দ্রুত ট্র্যাক থেকে জল বার করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার সকালে এক আশ্চর্য ছবি চোখে পড়ে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। সেখানে নিকাশি পাইপগুলি থেকে ঝর্ণার মতো জল বেরতে শুরু করে। আর তাতে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে যাতায়াতের রাস্তা নদীর মতো রূপ নেয়। শুক্রবার সন্ধেয় ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙে মেট্রোর শেড। এর জেরে কবি সুভাষ-টালিগঞ্জ পরিষেবা বন্ধ করা দেওয়া হয় সাময়িকভাবে। তারপর অবশ্য সম্পূর্ণ রুটে আবার মেট্রো চলাচল শুরু হয়ে যায়।        

শিয়ালদা লাইনেও ট্রেনে সমস্যা            
শুধু মেট্রো রেল নয়, সোমবার সকাল থেকে সারফস রেলওয়েতেও নানারকম ডামাডোল। রবিবার রাত ১১টার পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হন যাত্রীরা। ঝড়ের দাপটে ক্য়ানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, বজবজ শাখায় একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে যায়। ভোর থেকে টাওয়ার ভ্যানের সাহায্যে সেগুলি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। একই ছবি দেখা যায় নামখানা স্টেশনেও। কেউ সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে, তো কেউ রাতভর অপেক্ষা করেও পৌঁছতে পারেননি গন্তব্যে। সকাল ৬টায় ট্রেন পরিষেবা চালুর কথা বলা হলেও শিয়ালদা থেকে প্রথম ক্যানিং লোকাল ছাড়ে সাড়ে ৯টার পর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:

ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget